Kolkata Doctor Rape and Murder

প্রধান বিচারপতির সময় চাইল অভয়া মঞ্চ

সংগঠন সূত্রে জানানো হয়েছে, মূলত তিনটি দাবি জানিয়ে দেশের প্রধান বিচারপতিকে একটি স্মারকলিপি দেওয়া হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ০৮:৪৩
Share:

আর জি কর কাণ্ডের প্রতিবাদ।

তিন দফা দাবি জানাতে আগামিকাল দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে সময় চাইলেন অভয়া মঞ্চের সদস্যেরা।আর জি করের নির্যাতিতার জন্য দ্রুত ও যথার্থ বিচারের দাবিতে আজ দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে বসেছিলেন অভয়া মঞ্চের সদস্যেরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৮০ জন সদস্য ছাড়া দিল্লি, হরিয়ানার ছোট-বড় একাধিক সংগঠনের সদস্যেরা বিক্ষোভে যোগ দেন।

সংগঠন সূত্রে জানানো হয়েছে, মূলত তিনটি দাবি জানিয়ে দেশের প্রধান বিচারপতিকে একটি স্মারকলিপি দেওয়া হবে। প্রথমত, আর জি কর কাণ্ডের তদন্তে ঢিলেমি রুখে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করা। দ্বিতীয়ত, নিরপেক্ষ ভাবে আর জি কর কাণ্ডের বিচার যাতে হয়, সে জন্য আদালতের নজরদারিতে তদন্তের দাবি জানানো। তৃতীয়ত, আইন যাতে সকলের জন্য সমান ভাবে প্রযোজ্য হয় তা নিশ্চিত করা।

ব্যস্ততার কারণে আগামিকাল প্রধান বিচারপতি দেখা করতে না পারলে ওই স্মারকলিপি ইমেল করে পাঠিয়ে দেওয়া হবে বলে মঞ্চের তরফে জানিয়েছেন তমোনাশ চৌধুরী। তিনি বলেন, “পাশাপাশি, সিবিআই প্রধানের সময় চাওয়া হয়েছে। মূলত তদন্তে দীর্ঘসূত্রিতা রুখতেই সিবিআইয়ের সময় চাওয়া হয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন