—ফাইল চিত্র।
করোনা অতিমারির সময় বয়স্কদের ব্যাপারে বাড়তি খেয়াল রাখার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তিনি নিজেই ছত্তীসগঢ়ে ফোন করে রায়পুরের প্রথম মহিলা বিধায়ক রজনী তাই উপাসনের খোঁজ নিলেন। বললেন, “আপনি আশীর্বাদ করুন, যাতে গোটা দেশ এই সঙ্কট থেকে বেরিয়ে আসতে পারে।”
৮৭ বছর বয়সি রজনী ১৯৭৭-এ বিধায়ক হয়েছিলেন। তাঁর ছেলে সচ্চিদানন্দ এখন রাজ্যে বিজেপির মুখপাত্র। তাঁর ফোনেই প্রধানমন্ত্রীর ফোন যায়। রজনী প্রধানমন্ত্রীকে বলেন, ‘‘আপনার উন্নতি হোক। এগিয়ে যান। আমার আশীর্বাদ সব সময় রয়েছে।’’ তাঁর পুত্রবধূকে প্রধানমন্ত্রী বলেন, ‘‘পুরনো মানুষদের যাতে ভাল লাগে, তাই আশীর্বাদ নেওয়ার জন্যই ফোন করেছিলাম।’’
আরও পড়ুন: সাংবাদিক-স্বাধীনতা: কাশ্মীর-পরিস্থিতির কারণেই আরও পতন ভারতের!
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)