Bengaluru Accident

গতির বলি পাঁচ! নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডিভাইডারে ধাক্কা, দু’বার পাল্টি খেয়ে বাসের সঙ্গে সংঘর্ষ গাড়ির

পাঁচ বন্ধু বাড়িতে কাউকে কিছু না-জানিয়েই রাতে গাড়ি নিয়ে বার হয়েছিলেন। তবে তাঁরা কোথায় যাচ্ছিলেন, তা জানা যায়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪১
Share:

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া সেই গাড়ি। ছবি: সংগৃহীত।

বেপরোয়া গতির বলি পাঁচ! বেঙ্গালুরুর জিন্দাল উড়ালপুলের কাছে শনিবার রাতে দ্রুত গতিতে আসা একটি গাড়ি উল্টে যায়। তার পরে তা গিয়ে ধাক্কা মারে বাসের সঙ্গে। দুর্ঘটনায় ওই গাড়ির মধ্যে থাকা পাঁচ যুবকের মৃত্যু হয়।

Advertisement

জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ১১টার নাগাদ মদনায়কনাহাল্লি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ মতে, টুমাকুরু থেকে বেঙ্গালুরুর দিকে আসছিল ওই গাড়িটি। উড়ালপুলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান দিকে ডিভাইডারে ধাক্কা মারে। ধাক্কা মারার পর দু’বার পাল্টি খেয়ে ধাক্কা মারে একটি যাত্রিবাহী বাসে।

পুলিশ জানিয়েছে, ওই বাসে ৪২ জন যাত্রী ছিলেন। তবে দুর্ঘটনায় কোনও বাস যাত্রী আহত হননি। বাসের তেমন ক্ষতি না-হলেও গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। ওই গাড়িতে চালক-সহ পাঁচ জন ছিলেন। ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। চালককে গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

Advertisement

পুলিশ সূত্রে খবর, পাঁচ যুবকই দোদ্দাবল্লাপুরের বাসিন্দা। তবে তাঁরা বাড়িতে কাউকে কিছু না-জানিয়েই রাতে গাড়ি নিয়ে বার হয়েছিলেন। পাঁচ বন্ধু কোথায় যাচ্ছিলেন, তা জানা যায়নি। পুলিশ দুর্ঘটনার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement