India-US Trade Deal

ভারত-আমেরিকা বাণিজ্য সমঝোতা হতেই সামরিক শক্তি বৃদ্ধিতে জোর দিল্লির, নতুন বিমান পেতে চলেছে নৌসেনা

বর্তমানে ভারতীয় নৌসেনার কাছে ১২টি এই ধরনের বিমান রয়েছে যা অরাকোনাম এবং গোয়ায় আছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫৬
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ভারতের সঙ্গে আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য-সমঝোতা ঘোষণা হওয়ার পর নতুন সামরিক চুক্তি স্বাক্ষর হতে চলেছে দুই দেশের মধ্যে।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩০০ কোটি টাকা) দিয়ে আরও ছ’টি পি-৮১ অ্যান্টি সাবমেরিন নজরজারি বিমান পেতে চলেছে ভারতীয় নৌসেনা। বর্তমানে ভারতীয় নৌসেনার কাছে ১২টি এই ধরনের বিমান রয়েছে যা অরাকোনাম এবং গোয়ায় আছে। সেখানে আরও ছ’টি বিমানের সংযোজন হলে নৌসেনার নজরদারির কাজে অতিরিক্ত শক্তি প্রদান করবে।

বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর পর প্রতিরক্ষা মন্ত্রক এই বিমানগুলি কেনার প্রস্তাব বিবেচনা করবে। তার পর নিরাপত্তা বিষয়ক কমিটির অনুমোদন মেলার পর বিমানগুলি কেন হবে। তার পর তা ভারতীয় নৌসেনার হাতে তুলে দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement