Infiltration in Jammu and Kashmir

পাকিস্তান থেকে ভারতে ঢোকার চেষ্টা! কাশ্মীরের উরি সেক্টরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে হত এক জঙ্গি

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে উরি সেক্টরের বুখরা এলাকায় জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযান চালায়। নিরাপত্তাবাহিনীকে দেখে পাল্টা গুলি চালানো শুরু করে ওই জঙ্গিও। বেশ কিছুক্ষণ দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১০:৪৮
Share:

— ফাইল চিত্র।

আবার কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল পুলিশ এবং সেনার যৌথবাহিনী। ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর, রবিবার উত্তর কাশ্মীরের বারমুল্লা জেলার উরি সেক্টরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ওই জঙ্গি ভারতে প্রবেশের চেষ্টা করেছিল।

Advertisement

সেনাবাহিনী জানিয়েছে, কেউ বা কারা পাকিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা করছেন। এই সংক্রান্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে উরি সেক্টরের বুখরা এলাকায় জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযান চালায়।

রাতে তল্লাশি অভিযানের সময় ঘন জঙ্গল এলাকায় এক জঙ্গির সন্দেহজনক গতিবিধি নজরে আসে নিরাপত্তাবাহিনীর। সেনা সূত্রে জানানো হয়েছে, ওই জঙ্গি বার বার নিজের অবস্থান বদল করায় সমস্যার সৃষ্টি হচ্ছিল। তবে শেষ পর্যন্ত তাকে কোণঠাসা করা সম্ভব হয়। নিরাপত্তাবাহিনীকে দেখে পাল্টা গুলি চালানো শুরু করে ওই জঙ্গিও। বেশ কিছুক্ষণ দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলে।

Advertisement

ভারতীয় সেনাবাহিনীর চিনার কোর জানায়, নিহত জঙ্গির কাছ থেকে রাইফেল, পিস্তল-সহ প্রচুর পরিমাণ গোলাবারুদ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে একে-৪৭। নিহত জঙ্গির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। সেনা সূত্রে খবর, ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা তল্লাশি করে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement