Indians Stranded in Nepal

চিনে ঢোকার প্রয়োজনীয় ছাড়পত্র নেই, কৈলাস যাওয়ার পথে নেপালে আটকে পুণ্যার্থীরা, কী পরামর্শ দিল বিদেশ মন্ত্রক?

সাধারণ ভাবে প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে চিন অধিকৃত তিব্বতের মানস সরোবর এবং কৈলাসে যাত্রা করতেন ভারতীয় পর্যটক ও পুণ্যার্থীরা। চলতি মাসে চিনে ঢোকার জন্য প্রয়োজনীয় ভিসা এবং অন্য নথিপত্র না-থাকায় নেপালেই আটকে পড়তে হয় ৫২ জন ভারতীয়কে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ১৪:২৬
Share:

কৈলাস-মানস সরোবরের পথে পুণ্যার্থী এবং পর্যটকেরা। সিকিমের গ্যাংটকে। ছবি: পিটিআই।

প্রয়োজনীয় ছাড়পত্র না-থাকায় কৈলাস-মানস সরোবর যাত্রা অপূর্ণ রেখেই ফিরে আসতে হতে পারে ভারতীয় পুণ্যার্থীদের একাংশকে। এই পুণ্যার্থীরা নেপালের কাঠমান্ডুতে আটকে রয়েছেন। ইতিমধ্যেই তাঁরা কেন্দ্রের সাহায্য চেয়েছেন। এই পরিস্থিতিতে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, বৈধ নথিপত্র ছাড়া বেড়াতে গেলে আটকে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। সে ক্ষেত্রে যাত্রা শুরুর আগে প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

সাধারণ ভাবে প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে চিন অধিকৃত তিব্বতের মানস সরোবর এবং কৈলাসে যাত্রা করতেন ভারতীয় পর্যটক ও পুণ্যার্থীরা। চলতি মাসে চিনে ঢোকার জন্য প্রয়োজনীয় ভিসা এবং অন্য নথিপত্র না-থাকায় নেপালেই আটকে পড়তে হয় ৫২ জন ভারতীয়কে। বিষয়টি নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেন এনসিপি(এসপি) নেত্রী তথা শরদ পওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে।

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সাহায্য চেয়ে পর্যটকদের অনেকেই তাদের সঙ্গে যোগাযোগ করেছে। মন্ত্রকের তরফে পুণ্যার্থীদের কাছে ‘ট্যুর অপারেটর’ বা পর্যটন সংস্থা সম্পর্কে আগাম খোঁজখবর নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement