৪৮ ঘণ্টা পর জ্ঞান ফিরল ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের

ইন্দ্রাণী মুখোপাধ্যায় বিপন্মুক্ত। শুক্রবার দুপুর থেকে সংজ্ঞাহীন থাকা ইন্দ্রাণীর জ্ঞান ফিরেছে বলে জানানো হল হাসপাতাল সূত্রে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৫ ১৬:৪৪
Share:

ইন্দ্রাণী মুখোপাধ্যায়।

ইন্দ্রাণী মুখোপাধ্যায় বিপন্মুক্ত। শুক্রবার দুপুর থেকে সংজ্ঞাহীন থাকা ইন্দ্রাণীর জ্ঞান ফিরেছে বলে জানানো হল হাসপাতাল সূত্রে।

Advertisement

শিনা বরা হত্যাকাণ্ডের মূল অভিযুক্তকে গত শুক্রবারই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল মুম্বইয়ের জে জে হাসপাতালে। ওষুধের ওভারডোজেই অসুস্থ হয়ে পড়েছিলেন ইন্দ্রাণী। পুলিশের সন্দেহ, জেলে প্রতিদিনের জন্য বরাদ্দ অবসাদের ওষুধ জমিয়ে একসঙ্গে খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি।

৪৮ ঘণ্টার বেশি সংজ্ঞাহীন থাকার পর রবিবার জ্ঞান ফিরেছে ইন্দ্রাণীর। চিকিৎসকরা জানিয়েছেন, আশঙ্কা কেটে গিয়েছে। কিন্তু, আগামীকাল পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণেই রাখা হবে তাঁকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement