Jamia Milia

দোষীকে রেয়াত করা হবে না, জামিয়ার ঘটনায় বললেন অমিত শাহ

জামিয়ার বাইরে গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই শাসকদলকে নিশানা করেছে বিরোধীরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ ১৯:০৭
Share:

জামিয়া নিয়ে প্রতিক্রিয়া অমিতের। —ফাইল চিত্র।

শান্তিপূর্ণ মিছিল চলাকালীন জামিয়ার বাইরে গুলি চালানোর ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁদের সরকার এই ধরনের কোনও ঘটনা বরদাস্ত করবে না বলেও জানিয়ে দিলেন তিনি।

Advertisement

বৃহস্পতিবার দুপুরে জামিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী মিছিল লক্ষ্য করে গুলি চালায় বছর ১৯-এর এক যুবক। তা নিয়ে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিজেপি নেতৃত্বের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

সন্ধ্যা ৬টা নাগাদ টুইটারে অমিত শাহই প্রথম নীরবতা ভাঙেন। তিনি লেখেন, ‘‘গুলি চলার ঘটনায় দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে আমার কথা হয়েছে। ওঁকে কঠোরতম পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছি আমি। কেন্দ্রীয় সরকার এই ধরনের কোনও ঘটনা বরদাস্ত করবে না। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে। কোনও ভাবেই দোষীকে রেয়াত করা হবে না।’’

Advertisement

শাহের টুইট।

আরও পড়ুন: হামলার কয়েক মিনিট আগে ফেসবুক লাইভ, কে এই রামভক্ত গোপাল?​

Advertisement

আরও পড়ুন: ‘ইয়ে লো আজাদি’, জামিয়ার বাইরে সিএএ বিরোধী মিছিলে গুলি যুবকের​

জামিয়ার বাইরে গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই শাসকদলকে নিশানা করেছে বিরোধীরা। দিন কয়েক আগে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে শাহিন বাগের আন্দোলনকে নিশানা করেছিলেন দলের সাংসদ অনুরাগ ঠাকুর। দেশের বিশ্বাসঘাতকদের গুলি করে মারা উচিত বলে মন্তব্য করেছিলেন তিনি। সেই মন্তব্যই আজকের ঘটনায় ইন্ধন জুগিয়েছে বলে অভিযোগ করছেন বিরোধীরা।

অমিত শাহ দিল্লি পুলিশের হাত বেঁধে রাখাতেই, ঘটনার সময় তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ তুলেছে আম আদমি পার্টিও। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে তাঁর ইস্তফাও দাবি করে তারা। তার পরেই বিষয়টি নিয়ে মুখ খোলেন শাহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement