India Rejects Dutch PM’s Comment

‘ভারত সম্পর্কে ধারণার অভাব’! মোদীর সফরকালে সংখ্যালঘু অধিকার নিয়ে প্রশ্ন তোলায় নেদারল্যান্ডসকে জবাব দিল্লির

মোদীর সফরকালে ভারতে সংখ্যালঘুদের অধিকার এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী। তড়িঘড়ি এই বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করল বিদেশ মন্ত্রক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১৪:৩২
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

ভারত সম্পর্কে ধারণার অভাব! এই ভাষাতেই নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেনকে জবাব দিল নয়াদিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকালে ভারতে সংখ্যালঘুদের অধিকার এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী। তড়িঘড়ি এই বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেন বিদেশ মন্ত্রকের অন্যতম সচিব সিবি জর্জ।

Advertisement

রবিবার জর্জ বলেন, “আমরা এই প্রশ্নের সম্মুখীন হচ্ছি, কারণ যিনি বক্তা (নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী) তাঁর ভারত সম্পর্কে ধারণার অভাব রয়েছে।” একই সঙ্গে তাঁর সংযোজন, “ভারতকে দেখুন, কত সুন্দর! বিশ্বে আর কোনও দেশে এত বেশি ধর্মের সৃষ্টি হয়নি— হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং শিখ ধর্ম।” জর্জ জানান, স্বাধীনতার পর ভারতে সংখ্যালঘুদের সংখ্যা বেড়েছে। এই সূত্রেই নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর উদ্দেশে তাঁর বার্তা, “আমার অনুরোধ, আপনি ভারত সম্পর্কে আরও জানুন। তা হলে ভারত কী, দেশটি কী ভাবে এগোচ্ছে, সেই সম্পর্কে আপনার আরও স্পষ্ট একটা ধারণা তৈরি হবে।”

নেদারল্যান্ডসের সংবাদপত্র ‘ডে ভোলকস্‌ক্রান্ত’-এর প্রতিবেদন অনুসারে, হেগ শহরে মোদীর সঙ্গে বৈঠকের আগে ভারত নিয়ে দু’টি উদ্বেগের কথা জানান সে দেশের প্রধানমন্ত্রী। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “নেদারল্যান্ডসের সরকার ভারতের কিছু ঘটনা নিয়ে উদ্বিগ্ন। এটা কেবল সংবাদমাধ্যমের স্বাধীনতার বিষয় নয়। সংখ্যালঘুদের স্বাধীনতার বিষয়টিও রয়েছে এখানে। সংখ্যালঘুরা সেখানে খুবই চাপের মধ্যে রয়েছেন।” নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী জানান, এই বিষয়গুলি নিয়ে একাধিক বার ভারত সরকারের সঙ্গে কথা বলেছেন তাঁরা। তবে একটি সূত্রের দাবি, মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বিষয়গুলি উত্থাপিত হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement