India- Nepal

লিপুলেখ দিয়ে কৈলাস যাত্রায় আপত্তি নেপালের

দিল্লির তরফে জানানো হয়েছে, এ নিয়ে ভারতের অবস্থানও বরাবরই স্পষ্ট। ১৯৫৪ সাল থেকে লিপুলেখ দিয়ে কৈলাস-মানস সরোবর যাত্রা হয়ে থাকে। এটা নতুন কোনও বিষয় নয়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ০৬:৫০
Share:

—প্রতীকী চিত্র।

লিপুলেখ গিরিপথ দিয়ে কৈলাস-মানস সরোবর যাত্রার আয়োজন না করতে ভারত ও চিনকে অনুরোধ করল নেপাল। তাদের দাবি, ওই গিরিপথ নেপালি এলাকা। সেই দাবি উড়িয়ে দিয়েছে ভারত।জুন মাসে শুরু হচ্ছে চলতি বছরের কৈলাস-মানস সরোবর যাত্রা। প্রতি বছরের মতোই চিনের সঙ্গে সমন্বয় রক্ষা করে লিপুলেখ ও নাথুলা গিরিপথের মাধ্যমে ওই যাত্রার আয়োজন করেছে দিল্লি।কিন্তু লিপুলেখ দিয়ে যাত্রা নিয়ে আপত্তি জানিয়েছে নেপালের নয়া প্রধানমন্ত্রী বলেন শাহের সরকার। দীর্ঘদিন ধরেই লিপুলেখকে তাদের এলাকা বলে দাবি করে আসছে কাঠমান্ডু। বলেনের দাবি, ‘‘নেপাল সরকার স্পষ্টতই মনে করে মহাকালী নদীর পূর্বে লিম্পিয়াধুরা, লিপুলেখ ও কালাপানি নেপালেরঅবিচ্ছেদ্য অঙ্গ।’’

দিল্লির তরফে জানানো হয়েছে, এ নিয়ে ভারতের অবস্থানও বরাবরই স্পষ্ট। ১৯৫৪ সাল থেকে লিপুলেখ দিয়ে কৈলাস-মানস সরোবর যাত্রা হয়ে থাকে। এটা নতুন কোনও বিষয় নয়। ওই এলাকার উপরে নেপালের দাবিরও কোনও ঐতিহাসিক ভিত্তি নেই। একতরফা ভাবে এলাকা বাড়ানোর এমন কৃত্রিম দাবি গ্রহণযোগ্য নয়। তবে ভারত নেপালের সঙ্গে সীমান্ত সমস্যা-সহ সব বিষয়ই আলোচনা ও কূটনীতির মাধ্যমে মেটাতে চায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন