ও-পারে আটক জওয়ান

বুধবার নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি চালানোর সময়ে এক ভারতীয় জওয়ানকে আটক করা হয়েছে বলে দাবি করল পাক সেনা। তাদের আরও দাবি, দু’টি সেক্টরে পাক সেনার গুলিতে ১৪ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৩২
Share:

বুধবার নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি চালানোর সময়ে এক ভারতীয় জওয়ানকে আটক করা হয়েছে বলে দাবি করল পাক সেনা। তাদের আরও দাবি, দু’টি সেক্টরে পাক সেনার গুলিতে ১৪ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। পাক বাহিনীর হাতে ৩৭ রাষ্ট্রীয় রাইফেলসের এক জওয়ানের আটক হওয়ার কথা স্বীকার করেছে ভারতীয় সেনা। তবে তাদের দাবি, ওই জওয়ান ভুল করে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে গিয়েছিলেন। তাঁর নাম চান্দু বাবুলাল চহ্বাণ, বাড়ি মহারাষ্ট্রে। ভারতের ডিজিএমও হটলাইনে পাকিস্তানকে বিষয়টি জানিয়েছেন। সেনার বক্তব্য, অনিচ্ছাকৃত ভাবে নিয়ন্ত্রণরেখা পেরোনোর ঘটনা দু’তরফেই নতুন কিছু নয়। কেউ এ ভাবে নিয়ন্ত্রণরেখা পেরোলে নির্দিষ্ট মেকানিজম মেনে তাঁকে দেশে ফিরিয়ে দেওয়া হয়। ভারতীয় জওয়ানদের মৃত্যু নিয়ে পাক দাবিও উড়িয়ে দিয়েছে সেনা। ভারতের দাবি, জওয়ানেরা সকলেই নিরাপদে ফিরে এসেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement