Sia-Ketan

সিয়ার পলিগ্রাফ পরীক্ষা করার আর্জি পুলিশের

সূত্রের খবর, বুধবারই পুলিশ চেতন ও সিয়াকে লোহাগড় দুর্গের একটি খাদের কাছাকাছি নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ০৬:৪৭
Share:

(বাঁ দিক থেকে) সিয়া, কেতন এবং সিয়ার প্রেমিক চেতন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ব্যবসায়ী কেতন আগরওয়ালকে খুনের ঘটনার বেশ কয়েক দিন কেটে গিয়েছে। ঘটনার তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন সব তথ্য সামনে আসছে। কেতনের হবু স্ত্রী সিয়া গয়াল ও তার প্রেমিক চেতন চৌধরিকে এখনও জেরা করছে পুলিশ। তবে তারা কতটা সত্যি কথা বলছে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে বলে পুলিশের দাবি। সিয়ার বয়ানের সত্যতা যাচাই করতে ইতিমধ্যে তার পলিগ্রাফ টেস্ট করার আর্জি জানিয়েছে পুলিশ।

সূত্রের খবর, বুধবারই পুলিশ চেতন ও সিয়াকে লোহাগড় দুর্গের একটি খাদের কাছাকাছি নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে। এর আগেও সিয়ার পুণের বাড়ি ‘লীলা কুঞ্জ’র কাছাকাছি একটি পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করার চেষ্টা করে। সেই সময়ে উদ্ধার হয় সিয়ার সেই পোশাক যেটা সে ঘটনার দিন পরেছিল। পুলিশের অনুমান, পুণের লুলা নগরেই কেতনকে খুনের ছক করেছিল সিয়া-চেতনরা। এর আগেও লোহাগড় দুর্গে সিয়া ও চেতনকে আলাদা ভাবে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেছিল পুলিশ।

তবে সিয়াদের জেরা করে এখনও সন্তোষজনক উত্তর মেলেনি। এর আগে জেরায় সিয়া ও চেতন জানিয়েছিল, গুগলে তারা খুঁজে দেখেছিল কী ভাবে কেতনকে খুন করা যায়। পুলিশের অনুমান, মে মাস থেকে কয়েক বার নানা পাহাড়ি এলাকায় খুনের মহড়া করেছিল তারা। ঘটনার দিন লোহাগড় দুর্গে যাওয়ার জন্য স্কুটার ব্যবহার করেছিল যাতে টোল প্লাজ়ায় রেকর্ড না থাকে। সিসি ক্যামেরাতেও যাতে মুখ না দেখা যায়, তাই হুডি পরে, মুখ ঢেকে স্কুটার চালিয়েছিল চেতন। পুলিশের জেরায় কী উত্তর দেওয়া উচিত, তা-ও আগে থেকে তৈরি করে রেখেছিল তরুণ-তরুণী। তবে তদন্ত এতটা এগিয়ে যাওয়ার পরেও সিয়া ও চেতন জেরায় মুখ খুলতে নারাজ। তাই সিয়ার পলিগ্রাফ টেস্ট করে দেখার আর্জি জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, ওই পরীক্ষা করলেই বোঝা যাবে তারা সত্যি বলছে কি না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন