Pune Businessman Son Death

কেতনের সঙ্গে বাগ্‌দানপর্বের কয়েক দিন আগেই চেতনের সঙ্গে রাজস্থানে পাঁচ দিন কাটিয়ে আসেন সিয়া! কেন খুন, উঠে এল নয়া তথ্য

কেতন খুনের নেপথ্যে বদলা, পারিবারিক শত্রুতা বা টাকা কোনওটাই নয়। তা হলে? কেন খুন, তদন্তকারীদের কাছে সিয়ার নতুন দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ২১:২৯
Share:

(বাঁ দিকে থেকে) সিয়া, কেতন এবং সিয়ার প্রেমিক চেতন। ছবি: সংগৃহীত।

বদলা? পারিবারিক শত্রুতা? না কি টাকা? পুণের ব্যবসায়ীপুত্র কেতন অগ্রবালের খুনের কারণ কি, তা ঘিরে যখন একের পর এক তত্ত্ব উঠে আসছে, তদন্তকারীদের কাছে সিয়া গোয়ল কিন্তু আবার নতুন দাবি করেছেন। তদন্তকারীদেরও সন্দেহ, এই খুনের নেপথ্যে বদলা, পারিবারিক শত্রুতা বা টাকা কোনওটাই নয়। তা হলে? অভিযুক্ত সিয়ার নতুন দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

তদন্তকারী সূত্রের খবর, সিয়া তাদের কাছে দাবি করেছেন, কেতনকে তিনি বিয়ে করতে মোটেও রাজি ছিলেন না। শুধু তা-ই নয়, তাঁর বিশ্বাস ছিল, যদি কেতনকে খুন করা যায়, তা হলে বিয়ের ব্যাপারে বেশ কিছুটা সময় হাতে পাওয়া যাবে। অন্তত তিন বছর। তদন্তকারীদের কাছে এমনই দাবি করেছেন সিয়া। আর এখান থেকেই তদন্তকারীদের সন্দেহ, বিয়ে করার জন্য কি এই তিন বছর সময় সিয়ার কাছে চেয়েছিলেন তাঁর প্রেমিক চেতন চৌধরী? সিয়াকে জেরা করে এই ‘তিন বছর’ সময়ের রহস্যোদ্ঘাটন করতে চাইছেন তদন্তকারীরা।

তদন্তকারী সূত্রের খবর, ওই ‘সময়’ পাওয়ার জন্য কেতনকে রাস্তা থেকে সরিয়ে দেওয়াটাই সবচেয়ে সহজ কাজ বলে মনে করেছিলেন সিয়া এবং চেতন। তদন্তকারীদের দাবি, সিয়া এবং চেতন জানুয়ারিতে গোপনে রাজস্থানের উদয়পুর গিয়েছিলেন। সেখানে পাঁচ দিন থাকেন। আর তার কিছু দিন পরেই কেতনের সঙ্গে বাগ্‌দান হয় সিয়ার। তদন্তকারীরা জানিয়েছেন, পুণেতে থাকলেও আদতে রাজস্থানের বাসিন্দা চেতন। প্রসঙ্গত, গত ১৮ জুন কেতনকে লোণাবলার লোহাগড় দুর্গ থেকে ঠেলে ফেলে খুন করার অভিযোগ ওঠে। সেই অভিযোগে সিয়া এবং তাঁর প্রেমিক চেতনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement