Narendra Modi- Sonia Gandhi

মোদীর ইজ়রায়েল নীতি নিয়ে সনিয়ার আক্রমণ

রাহুলের কথায়, ‘‘নিবন্ধটির মাধ্যমে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধী ভারতকে তার স্বাধীন বিদেশনীতি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। মানবিক মূল্যবোধ উঁচুতে তুলে ধরা ও গাজ়া নিয়ে স্পষ্ট নৈতিক অবস্থান নেওয়ার দাবি করেছেন।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ০৭:৩৩
Share:

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং সনিয়া গান্ধী (ডান দিকে)। — ফাইল চিত্র।

সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী— কংগ্রেস পরিবারের মাতা ও পুত্র উভয়েই আজ খড়্গহস্ত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইজ়রায়েল নীতি নিয়ে। শনিবার একটি সংবাদপত্রে লেখা নিবন্ধে সনিয়ার বক্তব্য, ‘গাজ়া গণহত্যা’র বিষয়ে সরকারের ‘পাথুরে নীরবতা’ এবং ‘নিষ্ক্রিয়তা’ কেবল নৈতিক ভাবে নিন্দনীয়ই নয়, জাতীয় স্বার্থের দৃষ্টিকোণ থেকেও ব্যাখ্যার অতীত। গোটা বিশ্ব যখন এই নিয়ে কথা বলছে, মোদী সরকার মুখে কুলুপ এঁটে বসে‌ রয়েছে, এমন অভিযোগ তুলেছেন সনিয়া।

এই নিবন্ধ প্রকাশের পর রাহুল তাঁর এক্স হ্যান্ডলে সেটির অংশ পোস্ট করেছেন। সনিয়া সেই অংশে লিখছেন, ‘‘আমরা আবারও ইজ়রায়েলের কৌশলগত চক্করে পা পিছলে পড়ছি, আর সেটা এমন সময়ে যখন গোটা বিশ্ব তার থেকে দূরে সরে যাচ্ছে। প্রধানমন্ত্রীর ইজ়রায়েল সফর ইতিহাসের অতলে নিক্ষিপ্ত হবে একটি কাণ্ডজ্ঞানহীন কৌশলগত সিদ্ধান্ত হিসাবে। ভারত রাষ্ট্রের আত্মার স্বর বরাবর প্যালেস্টাইনের ভাইবোনদের পাশে দাঁড়ানোর কথা বলে এসেছে। তাঁদের ছেলেমেয়েরা নিষ্ঠুর ভাবে অস্ত্রের নিশানা হচ্ছে।’’ রাহুলের কথায়, ‘‘নিবন্ধটির মাধ্যমে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধী ভারতকে তার স্বাধীন বিদেশনীতি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। মানবিক মূল্যবোধ উঁচুতে তুলে ধরা ও গাজ়া নিয়ে স্পষ্ট নৈতিক অবস্থান নেওয়ার দাবি করেছেন।’’ সনিয়ার দাবি, ভারত প্যালেস্টাইন, ইরান এবং বৃহত্তর পশ্চিম এশিয়ায় তার ঐতিহাসিক এবং সভ্যতাগত মিত্রদের থেকে নিজেকে বিচ্ছিন্ন করেছে এবং বিশ্ব জনমত থেকে দূরে সরে গিয়েছে। একই সঙ্গে সে পাকিস্তানকে মধ্যস্থতাকারীর স্থান দখল করার সুযোগ করে দিয়েছে বলেও সনিয়ার মত। সরকারি সূত্রে অবশ্য সনিয়ার লেখার কড়া বিরোধিতা করা হয়েছে। বলা হয়েছে যে, ইরান নিজে যেখানে প্রধানমন্ত্রী মোদীর ভূমিকার কথা স্বীকার করছে, যেখানে ভারত শান্তিপূর্ণ সমাধানের পক্ষে কথা বলে আসছে এবং প্যালেস্টাইনিদের প্রতি সমর্থন ব্যক্ত করেছে, সেখানে সনিয়া ভারতের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন তুলছেন। এই বৈপরীত্য নজরে না এসে পারে না। এটা কি বিদেশনীতির সমালোচনা, না কি অভ্যন্তরীণ রাজনীতির তোষণ?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন