স্থগিতাদেশ

আয়ের সঙ্গে সঙ্গতিহীন মামলায় হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহ এবং তাঁর স্ত্রী প্রতিভা সিংহের গ্রেফতারিতে স্থগিতাদেশ জারি করল রাজ্যের হাইকোর্ট। তবে এ বিষয়ে সিবিআইকে তদন্ত চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে তারা। গত সপ্তাহে বীরভদ্র এবং প্রতিভার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল সিবিআই।

Advertisement
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৫ ০৩:২৩
Share:

আয়ের সঙ্গে সঙ্গতিহীন মামলায় হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহ এবং তাঁর স্ত্রী প্রতিভা সিংহের গ্রেফতারিতে স্থগিতাদেশ জারি করল রাজ্যের হাইকোর্ট। তবে এ বিষয়ে সিবিআইকে তদন্ত চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে তারা। গত সপ্তাহে বীরভদ্র এবং প্রতিভার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল সিবিআই। বৃহস্পতিবার বিচারপতি রাজীব শর্মা এবং সুরেশ্বর ঠাকুরের নেতৃত্বাধীন বেঞ্চ দম্পতির গ্রেফতারিতে স্থগিতাদেশ জারি করে। দম্পতিকে জেরার আগেও আদালতকে জানাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement