ইলাহাবাদ হাই কোর্ট। — ফাইল চিত্র।
পাঁচ জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দুই বছরের জন্য এলাহাবাদ হাই কোর্টের অস্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগের প্রস্তাবে মঙ্গলবার অনুমোদন দিল সুপ্রিম কোর্ট।
দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বে কলেজিয়াম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, অবসরপ্রাপ্ত বিচারপতি মহম্মদ ফয়েজ আলম খান, মহম্মদ আসলাম, সৈয়দ আফতাব হোসেন রিজভি, রেণু আগরওয়াল ও জ্যোৎস্না শর্মা ইলাহাবাদ হাই কোর্টের অ্যাড-হক বিচারক হবেন।
২০২১ সালে দেশের বিভিন্ন হাই কোর্টে বিচারাধীন ৫৭ লক্ষ মামলাকে ‘ডকেট এক্সপ্লোসন’ হিসাবে উল্লেখ করে মামলার নিষ্পত্তির জন্য আ্যাড-হক নিয়েগের সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছরের জানুয়ারিতে দেশের শীর্ষ আদালত অনুমতি দিয়েছিল অ্যাড-হক বিচারপতি নিয়োগের।