Telangana

রোগ সারানোর নামে নাবালিকাকে ধর্ষণ, ‘সাধু’কে পেটাল ক্ষুব্ধ জনতা

মানসিক রোগ সারানোর নামে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২০ ১০:৫৭
Share:

প্রতীকী চিত্র।

মানসিক রোগ সারানোর নামে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। সেই ঘটনা সামনে আসতেই ওই স্বঘোষিত সাধুকে গণপিটুনি দিল উত্তেজিত জনতা। সম্প্রতি ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার নিজামাবাদ জেলায়।

Advertisement

ওই কিশোরীর মানসিক সমস্যা রয়েছে বলে মনে করত তার পরিবার। সে জন্যই তার বাবা-মা তাকে ওই ব্যক্তির কাছে নিয়ে গিয়েছিল। এলাকায় নিজেকে সাধু বলে পরিচয় দেওয়া অভিযুক্ত জাদুবিদ্যায় পারদর্শী বলে দাবি করত। স্থানীয়দের অভিযোগ, গত তিন মাস ধরে ওই নাবালিকার উপর নির্যাতন চালিয়েছে সে। নির্যাতিতাকে আলাদা ঘরে মাদক খাইয়ে অত্যাচার করত বলে দাবি স্থানীয়দের।

সম্প্রতি ওই নাবালিকা জানায় তার পেটে ব্যথা করছে। চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায় সে গর্ভবতী। এই খবর পেতেই সেই স্বঘোষিত সাধুর উপর চড়াও হন স্থানীয়রা। পালানোর চেষ্টা করলে তাকে তাড়া করে ধরে ফেলে স্থানীয়রা। সেখানেই তাকে মারধর করে।

Advertisement

নাবালিকার শারীরিক পরীক্ষা করানোর পাশাপাশি অভিযুক্তকেও গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার ব্যাপারে জানার চেষ্টা চলছে। ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার মামলা দায়ের করেছে পুলিশ।

আরও পড়ুন: দৈনিক মৃত্যুর পাশাপাশি দেশে সক্রিয় রোগী কমে ৮ লক্ষ ২৬ হাজার

Advertisement

আরও পড়ুন: এক বছরেরও বেশি আটক থাকার পর মুক্ত পিডিপি নেত্রী মেহবুবা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement