POCSO

ফের উত্তরপ্রদেশ! দাদরিতে গণধর্ষণের শিকার ১৩ বছরের নাবালিকা

এ বার গ্রেটার নয়ডাতে গণধর্ষণের শিকার ১৩ বছরের এক নাবালিকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২০ ১২:২০
Share:

প্রতীকী ছবি।

হাথরস কাণ্ড নিয়ে বিতর্কের মধ্যেই উত্তরপ্রদেশে একের পর এক ধর্ষণের খবর সামনে আসছে। এ বার গ্রেটার নয়ডাতে গণধর্ষণের শিকার ১৩ বছরের এক নাবালিকা। বৃহস্পতিবার ঘটনার খবর জানানো হয়েছে পুলিশের তরফে। ঘটনায় জড়িত তিন অভিযুক্ত যুবককেও গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, গণধর্ষণে অভিযুক্ত তিন যুবক ওই নাবালিকার পরিচিত। দাদরি এলাকাতে নির্যাতিতার বাড়ির কাছেই থাকত তারা। গৌতম বুদ্ধনগরের ডেপুটি পুলিশ কমিশনার বৃন্দা শুক্ল জানিয়েছেন, নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটেছে মঙ্গলবারে। বৃহস্পতিবার রাতে পুলিশে অভিযোগ জানান নির্যাতিতার মা। তার পরই মামলা দায়ের করে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।

নাবালিকা গণধর্ষণের ঘটনা নিয়ে শুক্ল বলেছেন, ‘‘নির্যাতিতার পরিবার জানিয়েছে, অভিযুক্তরা বাড়ির আশপাশেই থাকে। মঙ্গলবার ১২ বছরের ছেলেকে দিয়ে নির্যাতিতাকে বাড়িতে ডেকে নিয়ে যায়। তার পর সেখানেই গণধর্ষণ করে। মেয়েটির শারীরিক পরীক্ষা হয়েছে। তদন্ত চলছে।’’

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি ধারা ও পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। ফাস্ট ট্রাক আদালতে যাতে দ্রুত বিচার শেষ করা যায়, সে চেষ্টাও করা হবে বলে জানিয়েছেন ওই অফিসার।

আরও পড়ুন: নাতির উদ্যোগে বিয়ের ৫৮ বছর পর ওয়েডিং ফোটোশুট কেরলের বৃদ্ধ দম্পতির

Advertisement

আরও পড়ুন: হাথরস কাণ্ড: নয়া দাবি অভিযুক্তের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement