Woman Eloped

‘খিদে পেয়েছে, পকোড়া খাব’! শ্বশুরবাড়ি ফেরার পথে স্বামীকে খাবার কিনতে পাঠিয়ে পালালেন তরুণী, বিয়ে হয় তিন মাস আগে

আমরোহা গ্রামের যুবক প্রীতম সিংহের সঙ্গে মাস তিনেক আগে বিয়ে হয়েছিল রামপুরের তরুণী রিমঝিমের। হোলি উপলক্ষে বাপের বাড়িতে এসেছিলেন রিমঝিম।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৭:৫৪
Share:

ছবি: এআই সহায়তায় প্রণীত।

হোলিতে বাপের বাড়িতে গিয়েছিলেন তরুণী। উৎসব পালনের পর কয়েক দিন কাটিয়ে শ্বশুরবাড়িতে ফিরছিলেন। তাঁকে নিতে এসেছিলেন স্বামী। বাপের বাড়ির সকলকে বিদায় জানিয়ে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন তরুণী। শ্বশুরবাড়ি যেতে হলে দু’বার বাস বদলাতে হয়। প্রথম বাস থেকে নামার পর পরের বাস ধরার জন্য বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন দম্পতি। তখন তরুণী তাঁর স্বামীকে জানান, খুব খিদে পেয়েছে। পকোড়া খেতে ইচ্ছে করছে। স্ত্রীকে অপেক্ষা করতে বলে স্বামী পকোড়া আনতে যান। কিন্তু পকোড়া আনার পর দেখেন স্ত্রী নেই। উধাও হয়ে গিয়েছেন। এই ঘটনায় হুলস্থুল পড়ে যায় উত্তরপ্রদেশের মোরাদাবাদে।

Advertisement

আমরোহা গ্রামের যুবক প্রীতম সিংহের সঙ্গে মাস তিনেক আগে বিয়ে হয়েছিল রামপুরের তরুণী রিমঝিমের। হোলি উপলক্ষে বাপের বাড়িতে এসেছিলেন রিমঝিম। গত ৯ মার্চ তাঁকে বাপের বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন প্রীতম। বিলারি বাসস্ট্যান্ডে তাঁরা নামেন। পরের বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন। রিমঝিম তখন বলেন, ‘‘খুব খিদে পেয়েছে। পকোড়া খাওয়াবে?’’ স্ত্রীর আবদার মেটাতে কাছেরই একটি দোকানে যান প্রীতম। তাঁর এবং স্ত্রীর জন্য পকোড়া নিয়ে আসেন। কিন্তু এসে স্ত্রীকে খুঁজে না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন প্রীতম। আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করেন রিমঝিমকে দেখেছেন কি না। কিন্তু কেউই সদুত্তর দিতে পারেননি। শেষে পুলিশের দ্বারস্থ হন প্রীতম।

তাঁর সন্দেহ গ্রামেরই এক যুবকের সঙ্গে পালিয়েছেন রিমঝিম। আগে থেকেই তাঁর স্ত্রী পরিকল্পনা করে রেখেছিলেন বলে দাবি প্রীতমের। তাই পকোড়া আনানোর বাহানায় ‘প্রেমিকের’ সঙ্গে পালিয়েছেন বলে অভিযোগ তুলেছেন প্রীতম। একটি নিখোঁজ ডায়েরি করেন তিনি। রিমঝিমের মোবাইলের টাওয়ার লোকেশন চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। যদিও রিমঝিমের পরিবার এই ঘটনা সম্পর্কে কোনও মন্তব্য করেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement