COVID 19

অতিমারির সময়ে সুস্থ থাকতে চান? খাবারের প্যাকেটে লেখা মিথ্যা প্রতিশ্রুতিতে ভুলবেন না

প্যাকেটের গায়ে লেখা কিছু কথা দেখে অনেকেরই ভরসা হয়। কিন্তু আসলে তাতে ক্ষতি হয় স্বাস্থ্যের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২১ ২০:৪৫
Share:

গালভরা প্রতিশ্রুতি মানেই, খাবারটি স্বাস্থ্যের জন্য ভাল নাও হতে পারে।

করোনার কারণে এখন অনেকেই ‘ইমিউনিটি’ শব্দটির সঙ্গে পরিচিত। বাংলায় যাকে বলে রোগ প্রতিরোধ শক্তি। সেই শক্তি বাড়াতে প্রতি দিনই নানা চেষ্টাও করছেন তাঁরা। মাল্টি ভিটামিন, ফল খাওয়া তো বটেই, পাশাপাশি এমন খাবার কেনার চেষ্টা করছেন, যা শরীরের জন্য ভাল। কিন্তু তার পরেও কিছু ভুল করে ফেলছেন অনেকে। প্যাকেটের গায়ে কিছু জিনিস লেখা দেখে অনেকেরই ভরসা বাড়ছে। কিন্তু আসলে তাতে ক্ষতি হচ্ছে স্বাস্থ্যের।

Advertisement

প্যাকেটে কী লেখা থাকলে, অতিমারির সময়ে সেই খাবার এড়িয়ে চলবেন? জেনে নিন।

Advertisement

রোগ প্রতিরোধ শক্তি: প্রচুর খাবারের প্যাকেটের গায়ে এখন লেখা থাকে, রোগ প্রতিরোধ শক্তি বাড়ে এগুলি খেলে। কিন্তু এই কথাটা আদৌ ঠিক নয়। কারণ প্যাকেটের খাবারে এমন কিছু থাকে না, যা রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে পারে। বরং হয় উল্টোটাই। বরং তাজা ফল বা আনাজ কিনুন। তাতে লাভ হবে বেশি।

চর্বি নেই: অনেকেই এখন ওজন কমানোর জন্য চর্বি ছাড়া খাবার বা ‘ফ্যাট ফ্রি’ খাবার কেনেন। কিন্তু এ সবে চর্বির বিকল্প হিসেবে এমন কিছু উপাদান থাকে, যা শরীরের জন্য আরও খারাপ।

চিনি ছাড়া: ‘নো সুগার অ্যাডেড’। প্যাকেটের গায়ে এ রকম লেখা দেখে ভাবছেন, এতে চিনি নেই। ফলে এগুলি খেলে ডায়াবিটিসের সমস্যা বাড়বে না। ফলে অতিমারির সময় এগুলি বেশি করে খেতে শুরু করলেন। তাতেও ক্ষতি হবে। কারণ চিনির বিকল্প হিসেবে এতে বেশির ভাগ ক্ষেত্রে স্টেভিয়া-র মতো উপাদান থাকে। সেটিও রক্তের চিনির মাত্রা বাড়িয়ে দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement