Monsoon Skincare

মরসুম ভেদে বদলাতে হবে রোজের ব্যবহারের সানস্ক্রিনটি! বর্ষায় কোন ৫টি রাখতে পারেন পছন্দের তালিকায়

ত্বকের ধরন অনুযায়ী যেমন সানস্ক্রিন বাছতে হবে, তেমন মরসুম বদলের সঙ্গে সানস্ক্রিনটিও বদলে ফেলা জরুরি। বর্ষার প্যাচপেচে আবহাওয়ায় কেমন সানস্ক্রিন ব্যবহার করবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৬:৩৮
Share:

বর্ষায় কোন কোন সানস্ক্রিন ব্যবহার করলে ঘাম-বৃষ্টিতেও ধুয়ে যাবে না? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গ্রীষ্মকালে ব্যাপক কদর থাকলেও বর্ষাকালে বেশ খানিকটা কদর পড়ে যায় এই প্রসাধনীর। কথা হচ্ছে সানস্ক্রিনের। চিকিৎসকদের মতে, কেবল মেয়েদেরই নয়, শীত-গ্রীষ্ম-বর্ষা— যে কোনও মরসুমেই বাইরে বেরোনোর আগে ছেলেদেরও সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। কেবল ট্যান পড়ার হাত থেকে রেহাই দেয়, এমন নয়, সানস্ক্রিন কিন্তু সূর্যের অতিবেগনি রশ্মি বা ইউভিএ (আলট্রা ভায়োলেট রশ্মি এ) এবং ইউভিবি (আলট্রা ভায়োলেট রশ্মি বি)-র ক্ষতিকর প্রভাব থেকেও ত্বক রক্ষা করে। সানস্ক্রিন ব্যবহার করলে ত্বকের ক্যানসারের ঝুঁকি কমে, এ ছাড়া ত্বকে অকালে বয়সের ছাপও পড়ে না।

Advertisement

বর্ষায় একেই বৃষ্টির দাপট তার উপর প্যাচপেচে গরম, এমন আবহাওয়ায় মুখে সানস্ক্রিন মাখলে অনেকেরই অস্বস্তি হয়। সানস্ক্রিন মাখলেই মুখ ঘেমে যায়, এমন দাবিও থাকে অনেকের। সানস্ক্রিন কেনার সময় তার এসপিএফ (সান প্রোটেকশন ফ্যাক্টর) কত, তা নিয়ে অনেকে মাথা ঘামালেও, কোন মরসুমে কোন সানস্ক্রিন মাখলে সুবিধা সে বিষয়ে কারওই খুব বেশি মাতমাতি থাকে না। ত্বকের ধরন অনুযায়ী যেমন সানস্ক্রিন বাছতে হবে, তেমন মরসুম বদলের সঙ্গে সানস্ক্রিনটিও বদলে ফেলা জরুরি। বর্ষার প্যাচপেচে আবহাওয়ায় জেল বেস্‌ড সানস্ক্রিন ব্যবহার করলে সবচেয়ে ভাল।

জেল বেস্‌ড সানস্ক্রিন ত্বকের সঙ্গে খুব ভাল ভাবে মিশে যায়। এই সানস্ক্রিন মাখলে মুখ তেলতেলে দেখায় না। মুখ ঘামেও নয়। এই সানস্ক্রিনগুলিতে সাধারণত ‘ওয়াটার রেজ়িস্ট্যান্স’ আর ‘সোয়েটপ্রুফ’ ফর্মুলা থাকে। তাই বর্ষার জন্য এই সানস্ক্রিন আদর্শ।

Advertisement

বর্ষায় কোন কোন সানস্ক্রিন রাখতে পারেন পছন্দের তালিকায়?

১) দ্য ডার্মা কো ১% হায়ালুরোনিক সানস্ক্রিন অ্যাকোয়া জেল এসপিএফ ৫০ প্লাস (৫০ গ্রামের দাম ২৯৯ টাকা)

২) ফিক্সডার্মা শ্যাডো সানস্ক্রিন এসপিএফ ৫০ প্লাস (৫০ গ্রামের দাম ৩৮০ টাকা)

৩) অ্যাকুয়ালজিকা গ্লো+ ডিউই জেল সানস্ক্রিন এসপিএফ প্লাস (৫০ গ্রামের দাম ৩৯৯ টাকা)

৪) হাইফেন আল্ট্রা-লাইট ওয়াটার সানস্ক্রিন এসপিএফ ৫০ প্লাস (৫০ গ্রামের দাম ৫৪৯ টাকা)

৫) সেটাফিল সান এসপিএফ ৩০ লাইট জেল (১০০ গ্রামের দাম ১৩৯৯ টাকা)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement