Cancer Risk Factors

প্রসাধনীতে থাকা ৩ উপকরণে ঝুঁকি বাড়ে ক্যানসারের! কেনার আগে সতর্ক থাকলেই হতে পারেন বিপন্মুক্ত

শ্যাম্পু থেকে কন্ডিশনার, ক্রিম থেকে হেয়ার কালার— অনেকেই এগুলি কেনার আগে আতঙ্কে থাকেন। মনে সব সময় চলতে থাকে, এটা মাখলে ক্যানসার হবে না তো! তবে কপালে চিন্তার ভাঁজ থাকলে যত প্রসাধনীই মাখুন না কেন, দেখতে মোটেও সুন্দর লাগবে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৩:৪৮
Share:

প্রসাধনীতে কোন ৩ উপকরণ থাকলে তা না কেনাই ভাল? ছবি: সংগৃহীত।

কমবেশি প্রসাধনী অনেকেই ব্যবহার করেন। কিন্তু প্রসাধনী কেনার সময়ে ক’জনই বা দেখে নেন, তাতে কোন কোন রাসায়নিক ব্যবহার হচ্ছে! আর এই রাসায়নিকের অনেকগুলিই নানা অসুখের আশঙ্কা বাড়িয়ে দেয়। তার মধ্যে রয়েছে ক্যানসারের মতো প্রাণঘাতী অসুখও। না, ভয়ের কোনও কারণ নেই। এই ভয় থেকে মেকআপ বন্ধ করে দেওয়ারও কোনও কারণ নেই। তবে রোগের ঝুঁকি এড়াতে একটু সতর্ক থাকলেই বা ক্ষতি কোথায়?

Advertisement

শ্যাম্পু থেকে কন্ডিশনার, ক্রিম থেকে হেয়ার কালার— অনেকেই এগুলি কেনার আগে আতঙ্কে থাকেন। মনে সব সময় চলতে থাকে, এটা মাখলে ক্যানসার হবে না তো! তবে কপালে চিন্তার ভাঁজ থাকলে যত প্রসাধনীই মাখুন না কেন, দেখতে মোটেও সুন্দর লাগবে না। চিকিৎসকদের মতে, শ্যাম্পু-সাবান-বডিওয়াশের মতো প্রসাধনীগুলি মাখার পর সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলা হয়, ত্বকের সংস্পর্শে এগুলি খুব বেশি ক্ষণ থাকে না। তাই এগুলি নিয়ে খুব বেশি না ভাবলেও চলবে। তবে ক্রিম, ময়েশ্চারাইজ়ার, পারফিউমের মতো প্রসাধনী এক বার মাখার পর ১০-১২ঘণ্টা ত্বকে লেগে থাকে। তাই এগুলি নিয়ে সতর্ক থাকতে হবে। এগুলি কেনার আগে দেখে নিতে হবে, তাতে ৩টি উপকরণ আছে কি না।

প্যারাবেন: অনেক প্রসাধনীর স্থায়িত্ব বাড়ানোর জন্য প্যারাবেন ব্যবহার করা হয়। প্যারাবেনের দীর্ঘ ব্যবহারের ফলে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে। যদিও এখনও কোনও গবেষণায় প্রমাণিত হয়নি যে, যতটা পরিমাণ প্যারাবেন প্রসাধনীগুলিতে ব্যবহার করা হয়, তার থেকে কোনও রকম শারীরিক সমস্যা বা ক্যানসারের ঝুঁকি আছে কি না। তবে ক্যানসারের পারিবারিক ইতিহাস থাকলে যে সব প্রসাধনীগুলিতে প্যারাবেন আছে, সেগুলি না কেনাই ভাল।

Advertisement

ফ্যাটালেট্স: পারফিউম, সুগন্ধি ক্রিম, লোশন, নেলপলিশে এই উপাদানটি অনেক সময় মেশানো হয়। এর বেশি ব্যবহারেও শরীরে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হতে পারে। পিসিওডি বা পিসিওএস-এর মতো রোগ থাকলে যে প্রসাধনীতে ফ্যাটালেট্‌স আছে, সেগুলি এড়িয়ে চললেই ভাল।

পারদ আর স্টেরয়েড: চিকিৎসকদের মতে, শরীরের জন্য প্রসাধনীগুলির মধ্যে সবচেয়ে ক্ষতিকারক হল ফরসা করার ক্রিমগুলি। এই সব ক্রিমে অত্যধিক বেশি মাত্রায় পারদ আর স্টেরয়েড মেশানো থাকে। এই দু’টি উপাদান শরীরে বেশি মাত্রায় মিশলে কিন্তু ক্যানসারের মতো মারণরোগ ডেকে আনতে পারে। তাই এগুলি থেকে সাবধান থাকুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement