Face Oil

মুখে মাখার ক্রিম নয় তেল, তাতেই দূর হবে বলিরেখা, তেমন ‘ফেস অয়েল’ তৈরি করা যাবে বাড়িতেই

ফেস সিরামের মতো ফেস অয়েল নিয়েও এখন খুব আলোচনা হয়। অনেকেই দোকান থেকে নামী-দামি ব্র্যান্ডের ফেস অয়েল কেনেন। কিন্তু কেনা তেলে যে ধরনের রাসায়নিক থাকে, তা স্পর্ষকাতর ত্বকের জন্য উপযুক্ত নয়। তাই দোকানের মতো ফেস অয়েল তৈরি করে নেওয়া যায় বাড়িতেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১৮:৪০
Share:

কী ভাবে বানাবেন ফেস অয়েল, রইল কিছু পদ্ধতি। ছবি: এআই সহায়তায় প্রণীত।

ত্বকের বার্ধক্য ঠেকাবে। বলিরেখা দূর করবে। 'ফেস অয়েল' বা মুখে মাখার তেল নিয়ে আলোচনা সর্বত্র। বাজারচলতি দামি ফেস অয়েলে অনেক সময় নানা রাসায়নিক বা প্রিজ়ারভেটিভ থাকে, যা সংবেদনশীল ত্বকের ক্ষতি করতে পারে। অথচ একদম খাঁটি ও প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ফেস অয়েল বাড়িতেই বানিয়ে নেওয়া যায়।

Advertisement

কী ভাবে ফেস অয়েল বানাবেন?

ব্রণ-প্রবণ ত্বকের জন্য

Advertisement

২ টেবিল চামচ রোজ়মেরি অয়েল এবং ৩-৪ ফোঁটা টি-ট্রি এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণ অলিভ অয়েল বা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মুখে মাখতে হবে। সপ্তাহে তিন দিন মাখলে ত্বকের জেল্লা ফিরবে, ব্রণ কমবে এবং বলিরেখাও দূর হবে।

শুষ্ক ত্বকের জন্য

যাঁদের ত্বক প্রচণ্ড শুষ্ক ও খসখসে, তাঁদের জন্য ক্যাস্টর অয়েল ও আর্গন অয়েল দিয়ে তৈরি ফেস অয়েল কার্যকর হতে পারে। ভিটামিন ই-র গুণে আর্গন অয়েল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পারে দীর্ঘ সময়। যে কোনও সাধারণ ময়েশ্চারাইজ়ার বা বডি লোশনের চেয়ে ত্বককে অনেক বেশি কোমল ও মসৃণ করে তুলতে পারে। অ্যান্টিঅক্সিড্যান্টযুক্ত এই তেল নিয়মিত মাখলে বহু পুরনো দাগছোপও উঠে যায়। ১ টেবিল চামচ আর্গন অয়েলের সঙ্গে ১ চামচ ক্যাস্টর অয়েল ও ১ চামচ আমন্ড অয়েল মিশিয়ে মাখলে ত্বক নরম হবে এবং দাগছোপ দূর হবে।

বয়সের ছাপ দূর করতে

২ টেবিল চামচ ডালিমের বীজের তেল এবং ৩ চামচ পেপারমিন্ট অয়েল মিশিয়ে মাখতে হবে। এর সঙ্গে নারকেল তেল বা অলিভ অয়েল মিশিয়ে নিলে ভাল। প্রতিদিন রাতে মুখ পরিষ্কার করে এটি মাখলে বয়সের ছাপ দূর হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement