Men hair care

হঠাৎ চুল ঝরতে শুরু করেছে? পুরুষেরা চুলের স্বাস্থ্য বজায় রাখতে কী করবেন আর কী করবেন না?

নানা কারণে চুল ঝরতে পারে। কারণটা শরীরের ভিতরে থাকতে পারে আবার বাইরেও। চুলের যত্ন নেওয়ার দীর্ঘমেয়াদী কিছু ভুলে নষ্ট হতে পারে চুলের স্বাস্থ্য।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৫
Share:

ছবি : সংগৃহীত।

সকালে ঘুম থেকে উঠে রোজই দেখেন বালিশে লেগে রয়েছে মাথা থেকে ঝরে পড়া চুল। প্রথম দিন এড়িয়ে গেলেন। দ্বিতীয় দিনও। কিন্তু কয়েক সপ্তাহ পরে যখন আয়নায় দেখলেন চুল পাতলা হয়ে সিঁথি চওড়া হতে শুরু করেছে। চুলের ফাঁক দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে মাথার ত্বক। তখন বাড়ল চিন্তা। এমন হলে কী করবেন?

Advertisement

নানা কারণে চুল ঝরতে পারে। কারণ শরীরের ভিতরের থাকতে পারে আবার বাইরেও। চুলের যত্ন নেওয়ার দীর্ঘমেয়াদী কিছু ভুলেও নষ্ট হতে পারে চুলের স্বাস্থ্য। আবার হরমোনের পরিবর্তন এবং স্ট্রেসের কারণে অনেকেরই চুল পড়ার হার অনেক বেড়ে যায়। কিন্তু চুল ঝরতে শুরু করলে কী করবেন? কী ভাবেই বা যত্ন নেবেন?

কী করবেন

Advertisement

সঠিক শ্যাম্পু নির্বাচন: আপনার মাথার ত্বক যদি তৈলাক্ত হয়, তবে ক্লারিফায়িং শ্যাম্পু ব্যবহার করুন। আর শুষ্ক হলে ময়েশ্চারাইজিং শ্যাম্পু। সপ্তাহে ২-৩ বারের বেশি শ্যাম্পু করবেন না।

কন্ডিশনার ব্যবহার: শ্যাম্পু করার পর চুলের আগায় (গোড়ায় নয়) সামান্য কন্ডিশনার লাগান। এটি চুলকে মসৃণ রাখে এবং বাইরের ধুলোবালি থেকে রক্ষা করে।

মাথার ত্বকে মাসাজ: সপ্তাহে অন্তত দুবার নারকেল তেল বা ক্যাস্টর অয়েল দিয়ে হালকা হাতে ১০-১৫ মিনিট মাসাজ করুন। এতে রক্ত সঞ্চালন বাড়ে এবং চুলের গোড়া শক্ত হয়।

প্রোটিন সমৃদ্ধ খাবার: চুলে থাকে ‘কেরাটিন’ নামক প্রোটিন। তাই ডায়েটে ডিম, মাছ, পনির এবং বাদাম রাখুন। জিংক ও বায়োটিন সমৃদ্ধ খাবার চুল পড়া রোধে জাদুর মতো কাজ করে।

ভিটামিন-ডি ও রোদ: হরমোনের ভারসাম্য ঠিক রাখতে শরীরে রোদ লাগান, যা পরোক্ষভাবে চুলের স্বাস্থ্য ভালো রাখে।

কী করবেন না

ভেজা চুল আঁচড়ানো: চুল ভেজা অবস্থায় এর গোড়া সবচেয়ে নরম থাকে। তাই স্নানের পরপরই চিরুনি চালাবেন না। আগে প্রাকৃতিক বাতাসে শুকিয়ে নিন।

অতিরিক্ত জেল বা ওয়াক্স: স্টাইলিং জেল বা ওয়াক্সে থাকা ক্ষতিকর রাসায়নিক লোমকূপ বন্ধ করে দেয়। নিয়মিত এগুলো ব্যবহার করলে চুল পাতলা হয়ে যায়।

গরম জল ব্যবহার: খুব গরম জল দিয়ে মাথা ধোবেন না। এটি চুলের প্রাকৃতিক তেল নষ্ট করে দেয় এবং চুলকে রুক্ষ করে ফেলে। সবসময় সাধারণ তাপমাত্রার জল ব্যবহার করুন।

টাইট টুপি বা হেলমেট: দীর্ঘক্ষণ খুব টাইট টুপি বা হেলমেট পরে থাকলে ঘাম জমে সংক্রমণ হতে পারে এবং চুলের গোড়ায় চাপ পড়ে চুল ঝরে যেতে পারে।

ধূমপান: ধূমপান চুলের গোড়ায় রক্ত চলাচল কমিয়ে দেয়, ফলে চুল দ্রুত পেকে যায় এবং পড়ে যায়।

চুল শুকনো: চুল মোছার সময় গামছা বা তোয়ালে দিয়ে খুব জোরে ঘষবেন না। এতে ঘর্ষণে চুল ছিঁড়ে যায়। বরং নরম টি-শার্ট বা তোয়ালে দিয়ে চেপে চেপে জল শুকিয়ে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement