Skin Care Tips

পরিচর্যা করেও মুখ সারা ক্ষণ তেলতেলে দেখাচ্ছে? কোন ভুলগুলি এড়িয়ে চললে হবে মুশকিল আসান

তাপমাত্রা এবং আর্দ্রতা বৃদ্ধির ফলে ত্বকের সেবেসিয়াস গ্রন্থি থেকে প্রাকৃতিক তেল, সেবামের নিঃসরণ বেশি হয়। এর কারণেই ত্বক তৈলাক্ত হয়ে যায়, চকচকে দেখায়, ব্রণের সমস্যা বাড়ায়। তৈলাক্ত ত্বকের যত্নে কোন ভুলগুলি এড়িয়ে চলবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ২১:০৩
Share:

ত্বকের তেলতেলে ভাব কিছুতেই কমছে না? ছবি: সংগৃহীত।

ঘাম, ধুলো-ময়লা, আর্দ্রতায় ভরা গ্রীষ্মে ক্ষণে ক্ষণে সতেজতা হারায় চেহারা। বাইরে বেরোলে খুব দ্রুত চোখে-মুখে ক্লান্তির ছাপ পড়ে যায়। তেলচিটে ভাব চলে আসে ত্বকে। উপরন্তু যদি আপনার ত্বক তৈলাক্ত এবং ব্রণপ্রবণ হয়, তা হলে বাড়তি ঝক্কি। তাপমাত্রা এবং আর্দ্রতা বৃদ্ধির ফলে ত্বকের সেবেসিয়াস গ্রন্থি থেকে প্রাকৃতিক তেল, সেবামের নিঃসরণ বেশি হয়। এর কারণেই ত্বক তৈলাক্ত হয়ে যায়, চকচকে দেখায়, ব্রণের সমস্যা বাড়ায়। তৈলাক্ত ত্বকের যত্নে কোন ভুলগুলি এড়িয়ে চলবেন?

Advertisement

১) ত্বক তৈলাক্ত হলে বার বার মুখ ধোয়া মোটেও উচিত নয়। এই অভ্যাসটি কিন্তু ত্বক আরও বেশি তৈলাক্ত করে তোলে। তাই দিনে ২-৩ বারের বেশি মুখ না ধোয়া ভাল। বদলে ব্যবহার করতে পারেন ব্লটিং টিস্যু।

২) তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে অনেকেই ভারী ক্লিনজার ব্যবহার করে থাকেন। উল্টে এতে ত্বকের ক্ষতি হতে পারে। তৈলাক্ত ত্বকের জন্য সব সময়ে হালকা জেল ক্লিনজার ব্যবহার করা প্রয়োজন। স্যালিসিলিক অ্যাসিড যুক্ত ও সালফেট মুক্ত ক্লিনজার ব্যবহার করুন।

Advertisement

৩) গরমকাল এলেই ত্বকে ময়েশ্চারাইজার লাগানো এড়িয়ে যান। তৈলাক্ত ত্বকের বিশেষ যত্নের প্রথম ভুলটি এখান থেকেই শুরু হয়। ময়েশ্চারাইজার শুধু শীতে নয়, গরমেও ব্যবহার করা দরকার।

৪)তৈলাক্ত ত্বকের জন্য টোনার ব্যবহার করা খুবই জরুরি। ভাল মানের টোনার ত্বকের পিইচ ভারসাম্য বজায় রাখে। তবে অ্যালকোহল মুক্ত টোনার ব্যবহার করা ভাল। না হলে ত্বক বেশি শুষ্ক হয়ে পড়তে পারে।

৫) তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে গরম জল দিয়ে মুখ ধোয়ার অভ্যাস একেবারেই সঠিক নয়। এতে ত্বক আরও বেশি পরিমাণে তেল উৎপাদন করে। তাই মুখ ধোয়ার হালকা গরম জল ব্যবহার করাই ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement