Watermelon Skincare at Home

বাজার ছেয়ে গিয়েছে তরমুজে, টাটকা ফল দিয়েই বানান স্ক্রাব থেকে টোনার, মুখের মাস্কও

তরমুজের টোনার, ময়েশ্চারাইজ়ার বিক্রি হচ্ছে বাজারে। চাইলে টাটকা তরমুজ দিয়ে বাড়িতেই বানাতে পারেন রূপচর্চার উপকরণ। শিখে নিন পন্থা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ২১:৩৬
Share:

তরমুজের গুণেই বাড়ুক ত্বকের দীপ্তি। ছবি: সংগৃহীত।

গরমে শরীর ঠান্ডা রাখতে দারুণ কার্যকর তরমুজ। তবে এই ফল ত্বকের জন্যও উপকারী। এতে ভিটামিন সি, লাইকোপেন এবং অ্যান্টি-অক্সিড্যান্টের মতো উপকরণ থাকায়, ত্বকের পরিচর্যাতেও তা ব্যবহার করছেন অনেকে। তরমুজের উপকারিতার জন্য ইদানীং তরমুজের ময়েশ্চারাইজ়ার থেকে টোনারও বিক্রি হচ্ছে। তবে হাতের কাছে টাটকা ফল থাকতে, প্রসাধনী কিনবেন কেন? বরং প্রবল গরমে ত্বকের প্রদাহ কমাতে, জেল্লা ফেরাতে মেখে দেখুন তরমুজ। এই ফল দিয়ে স্ক্রাব থেকে টোনার এবং ফেসপ্যাক বানাবেন কী ভাবে?

Advertisement

স্ক্রাব: ২ টেবিল চামচ তরমুজের রসের সঙ্গে ১ চা-চামচ চালের গুঁড়ো মিশিয়ে নিন। যোগ করুন ১ চা-চামচ অলিভ অয়েল। তিন উপকরণ ভাল করে মিশিয়ে শুধু মুখে নয়, গায়ে-হাত পায়েও স্ক্রাব করতে পারেন।

টোনার: আধ কাপ তরমুজের রসের সঙ্গে (ছেঁকে নিন যাতে শাঁসের টুকরো না থাকে) আধ কাপ জল মিশিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন। মিশ্রণটি রাখুন ফ্রিজে। গরম থেকে ফিরে ঠান্ডা টোনার মুখে স্প্রে করল আরাম হবে। ক্লিনজ়িং-এর পরে টোনারটি ব্যবহার করুন।

Advertisement

ফেসপ্যাক: তরমুজের টুকরো মিক্সারে ঘুরিয়ে নিন। ২ টেবিল টামচ তরমুজের শাঁসের সঙ্গে মিশিয়ে নিন ১ টেবিল চামচ টক দই বা ইয়োগার্ট এবং ১ টেবিল চামচ বেসন। ক্লিনজ়িংয়ের পরে মিশ্রণটি মুখে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। তার পরে ধুয়ে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement