Nail Care Tips

নখ কিছুতেই বাড়তে চায় না? দু’টি উপকরণের সাহায্যে সহজেই হবে মুশকিল আসান

এখন ইচ্ছে করলেই সালোঁয় গিয়ে কৃত্রিম নখ লাগিয়ে ফেলা যায়। তবে তাতে খরচ বেশি এবং সেই নখের যত্ন নেওয়াও বেশ কঠিন কাজ। অন্য দিকে, শত চেষ্টা করেও অনেকের নখ বাড়তে চায় না। কৃত্রিম নখের ভরসায় থাকতে না চাইলে কিউটিকল অয়েলে ভরসা রাখা যেতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৯
Share:

বাড়িতে কী ভাবে বানাবেন কিউটিকল অয়েল? ছবি: সংগৃহীত।

ত্বকের যত্ন নিতে কেউ সাঁলোয় গিয়ে পরিচর্যা করান, কেউ আবার বাড়িতেই ঘরোয়া উপকরণ ব্যবহার করেন। চুলের পরিচর্যাতেও নজর থাকে সমান। নখের যত্ন নিতেই যত অবহেলা। সৌন্দর্যের সংজ্ঞা কিন্তু শুধু ঝলমলে চুল আর মসৃণ ত্বকে সীমাবদ্ধ নয়। নখও সুন্দর হওয়া জরুরি। ত্বক কিংবা চুলের পরিচর্যার কিছু চেনা উপায় রয়েছে। কিন্তু নখের যত্ন কী ভাবে নেওয়া যায়, তা অনেকেই বুঝতে পারেন না। এখন অবশ্য ইচ্ছে করলেই সালোঁয় গিয়ে কৃত্রিম নখ লাগিয়ে ফেলা যায়। তবে তাতে খরচ বেশি এবং সেই নখের যত্ন নেওয়াও বেশ কঠিন। অন্য দিকে, শত চেষ্টা করেও অনেকের নখ বাড়তে চায় না। কৃত্রিম নখের ভরসায় থাকতে না চাইলে কিউটিকল অয়েল ব্যবহার করে দেখা যেতে পারে।

Advertisement

তবে চড়া দাম দিয়ে কিউটিকল অয়েল না কিনে মাত্র দু’টি উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন কিউটিকল অয়েল। অলিভ অয়েল আর লেবুর মিশ্রণেই বানিয়ে ফেলতে পারেন কিউটিকল অয়েল।

পদ্ধতি

Advertisement

১) প্রথমে পরিষ্কার কাচের শিশিতে পরিমাণ মতো অলিভ অয়েল আর লেবুর রস মিশিয়ে নিন।

২) রোজ রাতে শুতে যাওয়ার আগে নখ ও তার চারপাশে ভাল করে মেখে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement