Tan Removal Hacks

নামীদামি প্রসাধনী মেখেও ট্যান উঠছে না? পুজোর আগে জেল্লা ফিরে পেতে ভরসা রাখুন নারকেল তেলে

রূপচর্চায় নারকেল তেলের ভূমিকা সত্যিই অনবদ্য। কিন্তু শুধু নারকেল তেল ব্যবহার করার চেয়ে কয়েকটি উপাদান মিশিয়ে নিলে ট্যানের দাগ সহজেই দূর হয়ে যায়। নারকেল তেল ব্যবহার করে ট্যান তোলার উপায় রইল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫০
Share:

নারকেল তেল দিয়ে কী ভাবে ট্যান দূর করবেন? ছবি: শাটারস্টক।

শুধু গরমকাল বলে নয়, সানস্ক্রিন হল বারোমাসের ব‍্যবহারের সামগ্রী। তবু অনেকেই বর্ষায় আর সানস্ক্রিন মাখেন না। তাতেই ট‍্যান পড়ে যায় ত্বকে। ত্বকে এক বার ট্যান পড়লে, সহজে তা দূর করা যায় না। নামীদামি প্রসাধনী ব্যবহার করেও ত্বকের জেল্লা ফেরানো যায় না। তাই ট্যান তুলতে ভরসা হতে পারে নারকেল তেল। এমনিতে চুলের যত্নে নারকেল তেলের জুড়ি মেলা ভার। রূপচর্চায় নারকেল তেলের ভূমিকা সত্যিই অনবদ্য। কিন্তু শুধু নারকেল তেল ব্যবহার করার চেয়ে কয়েকটি উপাদান মিশিয়ে নিলে ট্যানের দাগ সহজেই দূর হয়ে যায়। নারকেল তেল ব্যবহার করে ট্যান তোলার উপায় রইল।

Advertisement

১) ১ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে এক চিমটে হলুদের গুঁড়ো মিশিয়ে নিন। এ বার রোদে পোড়া জায়গায় মিনিট ২০ মেখে রাখুন এই মিশ্রণ। তার পর ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন। ভাল ফল পেতে সপ্তাহে তিন বার ব্যবহার করুন।

২) ২ টেবিল চামচ নারকেল তেল এবং ২ টেবিল চামচ শসার রস মিশিয়ে নিন। ত্বকের যে যে অংশে রোদ লেগে কালচে ছোপ পড়েছে, সেখানে মিনিট ২০ মেখে রাখুন এই মিশ্রণ। সপ্তাহে দু’বার এই মিশ্রণ মাখলেই দাগ ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করবে।

Advertisement

৩) ২ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে অর্ধেকটা পাতিলেবুর রস ভাল করে মিশিয়ে নিন। যেন তেল এবং রস আলাদা না করা যায়। আঙুলের সাহায্যে রোদে পোড়া জায়গায় মিনিট ১৫ মেখে রাখুন এই মিশ্রণ। কিছু ক্ষণ পরে জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’-তিন বার ব্যবহার করলেই ফল নজরে আসবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement