Beauty Tips

নামীদামি ফেস মাস্ক মেখেও জেল্লা ফিরছে না ত্বকের? ব্যবহারের সময় ৩টি ভুল করছেন না তো?

বন্ধুর চকচকে ত্বক দেখে তাঁর কাছ থেকে জেনে নামীদামি ফেস মাস্ক কিনে আনলেন বাজার থেকে। নিয়মিত ব্যবহার করেও ত্বকে তেমন জেল্লা এল না। স্বাভাবিক ভাবেই সমস্ত দোষ গিয়ে পড়ে প্রসাধনীর উপর। এ ক্ষেত্রে মাস্ক ব্যবহারের সময়ে ভুলটা আপনিও করতে পারেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৯:৩২
Share:

ফেস মাস্ক কত ক্ষণ লাগিয়ে রাখতে হবে? ছবি: সংগৃহীত।

দূষণ যে হারে বাড়ছে তাতে শুধু ক্লিনজ়িং, টোনিং, ময়েশ্চারাইজ়িং যথেষ্ট নয়। দরকার হয় মাস্কেরও। মুখের আর্দ্রতা ফেরাতে, ঔজ্জ্বল্য ধরে রাখতে সাহায্য করে। বলিরেখা কমাতেও এর ভূমিকা রয়েছে। ত্বকের ধরন এবং সমস্যা ভেদে বাজারে রকমারি মাস্কও পাওয়া যায়। কোনওটি পাতলা, আবার কোনওটি ঘন। এ ছাড়াও রয়েছে রকমারি শিট মাস্কও। বন্ধুর চকচকে ত্বক দেখে তাঁর কাছ থেকে জেনে নামীদামি ফেস মাস্ক কিনে আনলেন বাজার থেকে। নিয়মিত ব্যবহার করেও ত্বকে তেমন জেল্লা এল না। স্বাভাবিক ভাবেই সমস্ত দোষ গিয়ে পড়ে প্রসাধনীর উপর। এ ক্ষেত্রে মাস্ক ব্যবহারের সময়ে ভুলটা আপনিও করতে পারেন।

Advertisement

১) মাস্ক ব্যবহার করার আগে অবশ্যই ফেসওয়াস দিয়ে মুখ পরিষ্কার করে নেওয়া জরুরি। ধুলো-বালি ময়লার উপর ফেস মাস্ক ব্যবহার করলে কিন্তু কোনও লাভই হবে না।

২) মাস্ক ব্যবহার করার পর ১০-৩০ মিনিট অপেক্ষা করেই তুলে ফেলুন। ঘণ্টার পর ঘণ্টা মাস্ক লাগিয়ে রাখলে বেশি উপকার পাওয়া যাবে, এই ধারণা কিন্তু ‌ভুল। বেশি ক্ষণ মাস্ক লাগিয়ে রাখলে ত্বক উল্টে আরও বেশি শুষ্ক হয়ে যেতে পারে।

Advertisement

৩) মাস্ক ব্যবহার করার পর ত্বকে ময়েশ্চারাইজ়ার অবশ্যই ব্যবহার করতে হবে। মাস্ক তোলার পর হাত দিয়ে ভাল করে ত্বক মালিশ করুন, এতে মাস্কে থাকা উপকরণগুলি ত্বকে ভাল ভাবে মিশে যাবে, তার পর ময়েশ্চারাইজ়ার মেখে নিন মুখে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement