Narendra Modi in Bengali Attire

জয়ের ধাক্কা ঘোষণা করতে বাঙালি সাজ মোদীর! ধাক্কাপাড়ের ধুতি আর পাঞ্জাবিতে বিজয়োল্লাস ‘বাঙালিবাবু’র

পরনে সাদা পাঞ্জাবি, ধাক্কাপাড়ের কোরা ধুতি আর গলায় গেরুয়া উত্তরীয়। পশ্চিমবঙ্গে জয় নিশ্চিত হতেই মোদীর সাজে স্পষ্ট বাঙালিয়ানা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৯:৩৬
Share:

বাঙালি সাজে প্রধানমন্ত্রী। ছবি: পিটিআই।

জয়ের ধাক্কা ধাক্কাপাড়েই। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই প্রায় জয় নিশ্চিত করে ফেলেছে বিজেপি। বিজেপির বিপুল জয়ে অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজমাধ্যমে লিখলেন ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে!’ জয় নিশ্চিত হওয়ার পরেই একেবারে বাঙালিবাবু সেজে জনগণের সামনে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

পরনে সাদা পাঞ্জাবি, ধাক্কাপাড়ের কোরা ধুতি আর গলায় গেরুয়া উত্তরীয়। মোদীর সাজে স্পষ্ট বাঙালিয়ানা। মুখে জয়ের চওড়া হাসি। আগেই বলেছিলেন, ২০২৬-এর বিধানসভায় ২০০-র বেশি আসনে জয়ী হবে তাঁদের দল। এখন সেই জয় প্রায় নিশ্চিত। পশ্চিমবঙ্গের জনগণকে ধন্যবাদ জানাতে তাদেরই ‘ঘরের ছেলে’র সাজে সেজে উঠেছেন মোদী।

পকেটে কোঁচা গুঁজে প্রধানমন্ত্রী মোদী। ছবি: পিটিআই।

কেবল রাজনীতিতেই নয়, মোদী বরাবরই নিজের সাজপোশাক নিয়ে বেশ সচেতন থাকেন। কলকাতায় নির্বাচনী প্রচারে এসে নৌকাবিহার করেছিলেন মোদী। সেখানে পাঞ্জাবির সঙ্গে শাল জড়িয়ে ক্যামেরাবন্দি হয়েছিলেন তিনি। সেই ছবি ভাইরাল হতেই বিরোধীদের কটাক্ষ আসে, এই গরমেও শালের কী প্রয়োজন পড়েছে প্রধানমন্ত্রীর? মোদী সেই বিষয় তোনও মুখ খোলেননি। সাজপোশাকে নিজের পছন্দকেই সবার আগে রাখেন তিনি।

Advertisement

উত্তর হোক বা দক্ষিণ, পূর্ব হোক বা পশ্চিম, ভারতের যে রাজ্যেই তিনি যান না কেন, কোনও বিশেষ উপলক্ষে সেই রাজ্যের বেশভূষায় সেজে বার বারই জনগণকে চমকে দিয়েছেন মোদী। কখনও তাঁর পাগড়ি, কখনও আবার তাঁর গায়ে জড়ানো শাল ফ্যাশনিস্তাদের নজর কেড়েছে। পশ্চিমবঙ্গের জয়ের বিষয় এ বার আত্মবিশ্বাসী ছিলেন মোদী। সম্ভবত আগে থেকেই প্রস্তুত রেখেছিলেন পোশাকআশাক। জয়ের পথ নিশ্চিত হতেই তিনি একেবারে বাঙালিবাবু সেজে হাজির মোদী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement