Summer Face Packs

রোদে পোড়া দাগ দূর হবে তাড়াতাড়ি, শসা দিয়ে বানিয়ে ফেলুন তিন রকম ফেসপ্যাক

রোদে বেরোলেই অনেকের ত্বক লাল হয়ে যায়, জ্বালা করে। এ ক্ষেত্রে শসাতেই হবে মুশকিল আসান। শসা দিয়ে বানিয়ে ফেলুন তিন রকম ফেসপ্যাক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১৮:৫৭
Share:

শসা দিয়ে কী কী ফেসপ্যাক বানাতে পারেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

তীব্র গরমে বিয়েবাড়ি বা অফিসের প্রয়োজনে মেকআপ তো করতেই হয়, কিন্তু বিপত্তি ঘটে বাড়ি ফেরার পর। ঘাম আর মেকআপের সংমিশ্রণে ত্বকের অবস্থা নাজেহাল হয়ে যায়। ফলেব্রণ, ব্ল্যাকহেডের সমস্যা বাড়ে। অকাল বার্ধক্যের ছাপ পড়ে মুখে। মেকআপ তুলে ফেলার পরও অনেকের ত্বক জ্বালা করে বা তেলতেলে হয়ে থাকে। তাই গরমের দিনে ত্বক বাঁচাতে সঠিক উপায়ে যত্ন নেওয়া প্রয়োজন। তার জন্য ঘরোয়া উপায়ই ভাল। শসা দিয়েই বানিয়ে ফেলুন নানা রকম ফেসপ্যাক।

Advertisement

শসা ও অ্যালোভেরা প্যাক

২ চামচ শসার রস ও ১ চামচ টাটক অ্যালো ভেরা জেল নিয়ে নিন। দু’টি উপকরণ মিশিয়ে মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। এটি ত্বকের জ্বালাপোড়া কমাবে, হিটর‌্যাশের থেকে রেহাই পাবেন।

Advertisement

ট্যান দূর করতে শসা ও লেবুর প্যাক

একটি গোটা শসা মিক্সিতে ব্লেন্ড করে নিন। তার সঙ্গে এক চামচ লেবুর রস মিশিয়ে দিন। রোদে পোড়া কালো দাগ বা ট্যান দূর করতে এটি উপযোগী হতে পারে। এই প্যাক ১০ মিনিট লাগিয়ে রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

উজ্জ্বলতা বৃদ্ধিতে শসা ও বেসন প্যাক

এই প্যাক ভাল স্ক্রাবার হিসেবেও কাজ করবে। ২ চামচ শসার রসের সঙ্গে ১ চামচ বেসন মিশিয়ে নিতে হবে। এই প্যাকটি তৈলাক্ত ত্বকের জন্য খুব ভাল। এটি ত্বকের বাড়তি তেল শুষে নেয় এবং ত্বককে জেল্লাদার করে তোলে।

স্পর্শকাতর ত্বকের জন্য শসা-দইয়ের প্যাক

ত্বক যদি খুব স্পর্শকাতর হয়, ব্রণ-ফুস্কুড়ির সমস্যা বেশি হয় তা হলে শসার সঙ্গে টক দই মিশিয়ে মুখে মাখতে পারেন। শসার রসের সঙ্গে দই মিশিয়ে মুখে মেখে আধ ঘণ্টা রাখতে হবে। শুষ্ক ত্বকের জন্যও উপকারী এই প্যাক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement