Rani Mukerji

নামীদামি প্রসাধনী নয়, মাখেন তেল! রূপচর্চায় কোন তেলে ভরসা রাখেন রানি মুখোপাধ্যায়?

রানি মুখোপাধ্যায় মাখেন, আপনিও কী মাখতে পারেন এই তেল? কী উপকারিতা রয়েছে এর?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৫
Share:

ত্বকের যত্নে কোন তেল ব্যবহার করেন রানি? ছবি: সংগৃহীত।

মর্দানি-৩-তে তিনি দাপুটে পুলিশ আধিকারিক। এক সময় বলিউডেও কাজ করেছেন দাপটের সঙ্গে। রানি মুখোপাধ্যায়ের অনুরাগীও কম নয়। তবে ৪৭ বছরে পৌঁছে কী ভাবে নিজেকে ফিট রাখেন বঙ্গতনয়া, রূপচর্চাই বা কী ভাবে করেন?

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে, ত্বকের যত্নের কৌশল বাতলালেন রানি। জানালেন, আর কিছুই নয়, মাখেন নারকেল তেল। এ কথা শুনলে যে কেউ অবাক হতেই পারেন। তবে রানি বলেছেন, ‘‘আমি নারকেল তেলই মাখি। আমি মহারাষ্ট্রে জন্মেছি, সামুদ্রিক জল-হাওয়ায় বেড়ে ওঠা। আমার মনে হয় উপকূলীয় জলহাওয়ায় এই তেল জাদুর মতোই কাজ করে।’’

চুলের যত্নে নারকেল তেলের ব্যবহার নতুন নয়। কোনও কোনও রাজ্যে গায়ে সর্ষের তেল মাখার চল, আবার কোথাও নারকেল তেল। তবে নারকেলের পুষ্টিগুণের অনেকটাই মেলে এর তেলে। আর তা ত্বকবান্ধবও।

Advertisement

নারকেল তেল কেন ভাল?

নারকেল রয়েছে ফ্যাটি অ্যাসিড। তার মধ্যে মেলে লরিক অ্যাসিড। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এই ধরনের ফ্যাটি অ্যাসিড ভীষণ কার্যকর। এমনিতে উপকূলীয় জলহাওয়ায় ত্বক তেমন রুক্ষ হয় না। তবে ভীষণ শুষ্ক কোনও কোনও জায়গায় গেলে শুধু নারকেল তেলে কাজ না-ও হতে পারে।

নারকেল তেল মূলত শুষ্ক এবং সাধারণ ত্বকের জন্য ভাল। যাঁদের মুখে ব্রণ রয়েছে, ত্বকের ধরণ তৈলাক্ত বা স্পর্শকাতর— তাঁদের ক্ষেত্রে অবশ্য নারকেল তেল উপযোগী নয়। কারণ, তেল জমে গিয়ে ত্বকের ছোট ছোট রন্ধ্রগুলি বন্ধ হয়ে যেতে পারে। ব্রণের সমস্যা এতে আরও বাড়তে পারে।

নারকেল তেল ত্বকের যত্নে কী ভাবে ব্যবহার করবেন?

মেকআপ তুলতে এই তেল ক্লিনজ়ারের কাজ করে। অল্প নারকেল তেল নিয়ে মুখে মাসাজ করুন। তার পরে তুলো দিয়ে টানলেই মেকআপ এবং ত্বকে জমা ময়লা উঠে আসবে। নারকেল তেল যেহেতু ত্বকবান্ধব, এটি ত্বকের ক্ষতি না করেই মুখ পরিষ্কারে সাহায্য করবে। বিশেষত যাঁদের ত্বকের ধরন শুষ্ক, তাঁদের জন্য এটি খুবই ভাল।

মাসাজ: মুখ ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে রাতে ঘুমোনোর আগে মুখে সরাসরি তা মালিশ করতে পারেন। আবার অ্যালো ভেরা জেলের সঙ্গে মিশিয়ে নিয়ে ক্রিমের মতো মাখতে পারেন।

প্যাক: নারকেল তেল দিয়ে প্যাক বানাতে পারেন। কফি এবং নারকেল তেল মিশিয়ে মুখে মাখুন। ১৫ মিনিট পরে ধুয়ে ফেললেই হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement