Tooth Care Tips

সদ্য টাকা খরচ করে দাঁত পরিষ্কার করিয়েছেন? ৫ খাবার খেলেই কিন্তু আবার হারিয়ে যাবে জেল্লা

দাঁতের রং নষ্ট হওয়ার অন্যতম কারণ অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। তাই দুধ সাদা দাঁত পেতে, বিশেষ কিছু খাবার এড়িয়ে চলাই ভাল। দেখে নিন সেই তালিকায় কোন কোন খাবার রয়েছে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৮
Share:

দাঁত ঝকঝকে রাখতে ৫ খাবার না খাওয়াই ভাল। ছবি: সংগৃহীত।

দাঁত ঝকঝকে সাদা হলে মুখে যেন আলাদাই জেল্লা আসে। কিন্তু দাঁতের সাদাভাব ধরে রাখা মোটেই সহজ নয়। দাঁতের রং নষ্ট হওয়া সামগ্রিক স্বাস্থ্যেরও অবনতির লক্ষণ। দাঁতের রং নষ্ট হওয়ার অন্যতম কারণ অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। তাই দুধ সাদা দাঁত পেতে বিশেষ কিছু খাবার এড়িয়ে চলাই ভাল।

Advertisement

১) চা-কফি: চা-কফি দাঁতের রং নষ্ট করে। বিশেষ করে, নিয়মিত কালো কফি ও লাল চা খেলে কালচে বা হলদেটে ছোপ তৈরি হয়। গ্রিন টি, দুধ দিয়ে তৈরি চা, কফিতে অবশ্য সেই সমস্যা হয় না।

২) রেড ওয়াইন: রেড ওয়াইনে থাকে এমন কিছু অ্যাসিড, যা আনুবীক্ষণিক স্তরে দাঁত ক্ষয় করে। তাতে ময়লা জমে রং হারাতে পারে দাঁত।

Advertisement

৩) নরম পানীয়: নরম পানীয় দাঁতের জন্য একেবারেই ভাল নয়। এতে থাকা অতিরিক্ত চিনিতে যেমন দাঁতের ক্ষতি হয়, তেমনই এই ‘কার্বোনেটেড ওয়াটার’ দাঁতের এনামেলের পক্ষেও ভাল নয়।

চা-কফি দাঁতের রং নষ্ট করে। ছবি: সংগৃহীত।

৪) তামাক: যে কোনও ধরনের তামাকই দাঁতের পক্ষে ক্ষতিকর। নিয়মিত ধূমপান করলে দাঁতে রীতিমতো কালচে দাগ-ছোপ তৈরি হতে পারে।

Advertisement

৫) সয়া সস, টোম্যাটো সস্: বিভিন্ন চিনা খাবারে বহুল পরিমাণে ব্যবহৃত হয় এই সব সস্। সসেও ভাল মাত্রায় চিনি থাকে। জামায় সস্ পড়লে সেই দাগ যেমন উঠতে চায় না, দাঁতের ক্ষেত্রেও খানিকটা সে রকমই হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement