টাকা না দিয়েই জিমেলের ইনবক্সে জায়গা খালি করবেন কী ভাবে? ছবি: এআই সহায়তায় প্রণীত।
জিমেলের ইনবক্স ভরে গেলে চিন্তা নেই। তা খালি করার সহজ উপায় আছে। এমনিতে গুগ্ল তার প্রতি অ্যাকাউন্টের জন্য ১৫ জিবি করে স্টোরেজ দেয়। কিন্তু সেটিও পূর্ণ হয়ে গেলে তখন জায়গা খালি করার জন্য গাঁটের কড়ি খসাতে হয়। অপ্রোজনীয় মেল, ছবি-ভিডিয়ো, স্প্যাম মেলের ভিড়ে ইনবক্স যখন হাঁসফাঁস করছে, তখন কিছু কৌশল প্রয়োগ করতে পারেন। এতে গাঁটের কড়িও খসাতে হবে না এবং খুব সহজে ইনবক্সে অনেকটা জায়গা খালি হয়ে যাবে।
অবাঞ্ছিত মেল ও বড় ফাইলগুলি খুঁজে বার করুন
সব মেল মুছে না দিয়ে অপ্রয়োজনীয় মেল ও বড় ফাইলগুলিকে খুঁজে বার করুন। জিমেলের সার্চ বারে গিয়ে লিখুন ‘লার্জার:১০এম’। এতে বড় ফাইলগুলি খুলে যাবে। সেগুলি বেছে নিয়ে মুছে দিন।
পুরনো মেল মুছে ফেলুন
এরও সহজ পদ্ধতি আছে। কয়েক বছর আগের মেলও খুলে যাবে সহজে। সার্চ বারে গিয়ে লিখুন ‘ওল্ডার_দ্যান:২ওয়াই’, এতে বছর দুয়েক আগের মেলও চলে আসবে তালিকায়। আরও আগের দেখতে নম্বরের জায়গায় ৫ লিখুন, তাতে পাঁচ বছর আগের অপ্রয়োজনীয় মেলগুলিও চলে আসবে। সবক’টি বেছে নিয়ে মুছে দিন।
স্প্যাম ফোল্ডার পরিষ্কার
অনেক মেল ডিলিট করলেও সেগুলি ট্র্যাশ ফোল্ডারে ৩০ দিন পর্যন্ত জমা থাকে এবং জায়গা দখল করে রাখে। মেনু থেকে ‘ট্র্যাশ’ ফোল্ডারে যান, এবং সেটি খালি করে দিন। একই ভাবে স্প্যাম ফোল্ডারটিও খালি করুন।
অবাঞ্ছিত মেল
বিভিন্ন শপিং সাইট বা নিউজলেটার ইনবক্সের অনেকটা দখল করে রাখে। সার্চ বারে গিয়ে ‘আনসাবস্ক্রাইব’ লিখুন। এতে প্রমোশনাল মেলগুলি সামনে আসবে। সবগুলি বেছে নিয়ে মুছে দিন।