Plants For Kitchen Decoration

শুধু ঘর সাজাতে নয়, সবুজ থাকুক হেঁশেলেও, তপ্ত-আর্দ্র পরিবেশে কোন গাছ ভাল থাকবে?

রান্নাঘরও সাজুক পাতা বাহার গাছে। দিনভরের ক্লান্তি কাটবে সবুজের ছোঁয়ায়। হেঁশেলে কোন ধরনের গাছ রাখা যেতে পারে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ২০:২৯
Share:

হেঁশেল সুন্দর হোক সবুজের ছোঁয়ায়। কোন কোন গাছ রাখতে পারেন? ছবি:সংগৃহীত।

দৈনন্দিন রান্নাবান্না, হেঁশেল গুছোনোর কাজে দিনের অনেকটা সময় কাটে রান্নাঘরেই? সেই জায়গাটিও যদি সুন্দর ভাবে সাজিয়ে রাখা যায় একঘেয়েমি কাটতে পারে। অন্দরসজ্জায় সবুজের ছোঁয়া থাকে বহু বাড়িতেই। সাকুলেন্ট থেকে পাতাবাহার গাছ ব্যবহার করা হয় ঘর সাজাতে। শুধু ঘর নয়, সুদৃশ্য টবে, বাহারি গাছ থাকুক রান্নাঘরেও। কাজের ফাঁকে সবুজের দিকে দৃষ্টি গেলে আরাম হবে চোখের।

Advertisement

পোথোস: পানপাতার মতো পাতা, সবুজের সঙ্গে হলুদের মিলমিশ বাড়িয়েছে বাহার। এই গাছের নামই পোথোস। অন্দরসজ্জায় যার কদর যথেষ্ট। গোল্ডেন, মার্বেল, জ়েড, নিয়ন— নানা ধরনের পোথোস রয়েছে। প্রায় প্রতিটি প্রজাতি জল এবং মাটি, দুই আধারেই বেড়ে ওঠে। রান্নাঘরের তপ্ত এবং আর্দ্র পরিবেশেও দিব্যি বেড়ে উঠতে পারে গাছটি। শুধু সেটিকে এমন স্থানে রাখতে হবে যেখানে সহজেই এসে পৌঁছোয় বাইরের আলো-হাওয়া।

সব্জির গাছ: রান্নাঘর যদি খুব অন্ধকার না হয়, জানলা দিয়ে রোদ এসে পড়ে তা হলে পুদিনা, ধনেপাতা, কাঁচালঙ্কার মতো কিছু সব্জির গাছও রাখতে পারেন। হাতের কাছেই মিলবে রান্নার উপকরণ।

Advertisement

সাকুলেন্ট: উষ্ণ এবং আর্দ্র হাওয়া বেড়ে উঠতে পারে সাকুলেন্টও। সেডাম অ্যাঞ্জেলিনা, সেডাম, অ্যালো ভেরার মতো গাছ রাখতে পারেন। সাকুলেন্ট গোত্রের এই গাছ খুব দ্রুত বেড়ে ওঠে। ঠিকমতো আলো-হাওয়া পেলেই যথেষ্ট। ছোট ছোট পাতার গাছটি টবে রাখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement