Gardening Tips

বাগানের প্রাকৃতিক রক্ষাকবচ হতে পারে কিছু উদ্ভিদ, পোকার হানা রুখতে কোন গাছ রাখবেন

গাছই হতে পারে বাগানের প্রাকৃতিক রক্ষাকবচ। ফুল থেকে ভেষজ— তালিকায় থাকবে কোন কোন গাছ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ২০:২৬
Share:

বাগানের দ্বাররক্ষী হতে পারে কোন গাছ? ছবি: সংগৃহীত।

শখের বাগান নষ্ট করতে পারে পোকামাকড়।কীটনাশক প্রয়োগে তাদের ঠেকানো যায় বটে, তা পরিবেশবান্ধব নয়। এই সমস্যার সমাধান করতে পারে কয়েকটি গাছ। এমন কিছু উদ্ভিদ রয়েছে, যাদের পাতার গন্ধ বেশ তীব্র। সেই গন্ধই পোকামাকড়দের দূরে রাখতে সাহায্য করে। পছন্দের ফুলের গাছ, সব্জির গাছের পাশাপাশি রাখুন এমন কয়েকটি গাছ, যা বাগানের প্রাকৃতিক প্রহরী হয়ে উঠতে পারে।

Advertisement

বেসিল: বেসিল তুলসী নামে পরিচিত হলেও, বিদেশি বেসিলও হয়, যা খাবারে ব্যবহার হয়। এই ধরনের গাছ কিছু অন্য পরজীবী কীটকে আকৃষ্ট করে, যারা গাছের পক্ষে ক্ষতিকর পোকামাকড়ের শরীরে ডিম পেড়ে, তাদের ক্ষতি করে। বিশেষত টম্যাটো গাছ থাকলে বেসিল বা তুলসী গাছ বাগানে রাখতে পারেন।

চন্দ্রমল্লিকা: এই গাছে পাইরেথ্রাম নামে এমন একটি উপাদান থাকে, যা পোকামাকড়কে দূরে রাখে। অ্যাফিড, স্পাইডার মাইটস, পিঁপড়ে এই গাছের ধারে কাছে ঘেঁষে না। অন্য গাছের সঙ্গে এটিও রাখলে, বাগান কিছুটা হলেও সুরক্ষিত থাকবে।

Advertisement

নাস্টারটিয়াম: এটিও এক ধরনের ফুলগাছ। এই গাছটি এমন কিছু পতঙ্গদের আকৃষ্ট করে, যা বাগানের ক্ষতিকারী পোকামাকড়কে খেয়ে ফেলতে পারে। তা ছাড়া এই গাছের নিজস্ব তীব্র একটি গন্ধ আছে, যার ফলে স্কোয়াশ বাগ এবং ক্ষতিকর কিছু পোকা গাছের কাছে আসে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement