Indoor Plant Care

বড় বড় পাতার ‘ফিড্ল লিফ ফিগ’ রেখেছেন বৈঠকখানায়? কী ভাবে গাছটির যত্ন করবেন?

ঘর সাজাতে ‘ফিড্ল লিফ ফিগ প্ল্যান্ট’ এনেছেন। দেখতে সুন্দর, তবে এই গাছ খুব বেশি অন্ধকারে রাখা যাবে না। কেমন জায়গায় গাছটি রাখবেন? কী ভাবেই বা তা বেড়ে উঠবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ২০:৩১
Share:

ফিড্‌ল লিফ প্ল্যান্ট বাড়িতে রাখলে কী ভাবে যত্ন করবেন? ছবি:সংগৃহীত।

ফুল-ফল নয়, কিন্তু বড় বড় পাতার বাহারের জন্যই ‘ফিড্ল লিফ ফিগ’ প্ল্যান্টের কদর। অন্দরসজ্জায় এই গাছ বেশ জনপ্রিয়। তবে গাছ রাখলেই তো হল না, তার পরিচর্যার সঠিক কৌশল জানা জরুরি। প্রথমেই জানা দরকার, কোন পরিবেশে গাছ বেড়ে ওঠে। না হলে কিছু দিনের মধ্যেই গাছের পাতা হলুদ হয়ে যাবে। এমনকি, গাছ মারাও যেতে পারে।

Advertisement

কোথায় রাখবেন?

অন্দরসজ্জার গাছ হলেও, পরোক্ষ সূর্যালোক জরুরি। ফলে, জানলার পাশে বা বারান্দায় এই গাছ রাখুন। যে জানলা দিয়ে রোদ এসে পড়ে, সেখানেই রাখতে হবে, অন্ধকার কোণে নয়। ৬-৭ ঘণ্টা আলোয় রাখুন। এই গাছের পাতা বেশ মসৃণ এবং বড় হয়, প্রত্যেক সপ্তাহান্তে তা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে দিতে হবে। তবেই সে পুরোমাত্রায় আলো পাবে।

Advertisement

জল কখন দেবেন?

ফিড্ল লিফ গাছ গরমে যথেষ্ট জল চায়। জল কম দিলে গাছের পাতার ধার বরাবর তা খয়েরি হয়ে যেতে থাকবে। আবার বেশি জল দিলে পাতার মাঝে হলুদ বা খয়েরি ছোপ পড়তে পারে। গাছে জল দিলেও খেয়াল রাখা প্রয়োজন হয়, সে দিকে নজর রাখুন। টবের মাটি পরীক্ষা করুন। যদি দেখেন, উপরিভাগ শুকিয়ে গিয়েছে, জল দিন।

টব

অন্দরে রাখা হলেও, এই গাছ আড়ে-বহরে ভালই বাড়ে। নার্সারি থেকে টব-সহ কিনলেও, সেটি বড় টবে প্রতিস্থাপন করা জরুরি। গাছের উচ্চতা যদি একটা সীমায় বেঁধে রাখতে চান, সে ক্ষেত্রে গাছ ছাঁটাই জরুরি। দরকার হতে পারে শিকড় ছাঁটারও।

আর্দ্রতা

আর্দ্রতা খুব বেশি হলে বা স্যাঁতসেঁতে আবহে থাকলে গাছে সহজেই পোকামাকড় হানা দিতে পারে। মাঝেমধ্যে কীটনাশক প্রয়োগ জরুরি। বাড়ির পোষ্যদের জন্য এর পাতা বিষাক্ত। তাই পোষ্য থাকলে একটু সতর্কতা জরুরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement