3 Esay growing plants

টবের মাটি থেকে কাদা হওয়ার ভয়ে ঘরে গাছ রাখেন না, তিন পাতাবাহার বেড়ে উঠবে ঝক্কি ছাড়াই

গাছ করার জন্য মাটির জোগাড়, নিয়ম করে জল দেওয়ার ঝক্কির ভয়েই পিছিয়ে আসছেন? শুরুটা করুন এমন বাহারি গাছ দিয়ে যা অন্দরের সৌন্দর্য বৃদ্ধি করবে, বেড়ে উঠবে তেমন কোনও যত্নআত্তি ছাড়াই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ২০:৫০
Share:

ঝক্কি ছাড়াই ঘরের শোভা বৃদ্ধি করবে কোন গাছ? ছবি:সংগৃহীত।

ঘরের মধ্যে সবুজের ছোঁয়া চোখের পক্ষে আরামদায়ক। কংক্রিটের ভিড়ে একটু গাছপালা মনও ভাল করে দেয়। কিন্তু গাছ করার জন্য মাটির জোগাড়, নিয়ম করে জল দেওয়ার ঝক্কির ভয়েই পিছিয়ে আসছেন? শুরুটা করুন এমন বাহারি গাছ দিয়ে যা অন্দরের সৌন্দর্য বৃদ্ধি করবে, বেড়ে উঠবে তেমন কোনও যত্নআত্তি ছাড়াই।

Advertisement

লাকি ব্যাম্বু: ঘরে যদি তেমন আলো না ঢোকে, ভয় নেই। মাটিও লাগবে না। একটি পাত্রে খানিক জল দিয়ে লাকি ব্যাম্বু বসিয়ে রাখলেই চলবে। এই গাছ ঘর সাজানোর জন্যই। কেউ কেউ বিশ্বাস করেন, এই গাছ সৌভাগ্যও বয়ে আনে।

মনস্টেরা: খানিকটা কচু পাতার মতো দেখতে। তবে এর বাহার দেখার মতো। গাছের একটি ডাল কয়েকটি পাতা-সহ কেটে শৌখিন পাত্রে জলে ডুবিয়ে রাখুন। জলে বৃদ্ধি কম হতে পারে, তবে বেঁচে থাকবে।

Advertisement

পোথোস: পাতাবাহার এই গাছও কার্যত যত্ন ছাড়াই বেড়ে উঠবে। সবচেয়ে বড় কথা রোদ ছাড়াই এই গাছ বাড়ে। শুধু কৃত্রিম আলোর দরকার। অফিসের ডেস্কেও বেশ মানায় গাছটি। জলভরা পাত্রে বসিয়ে রাখলেই হল। ধীরে ধীরে ডালপালা মেলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement