Home Grown Vegetables in Summer

গ্রীষ্মের রোদে তড়তড়িয়ে বাড়বে ৫ সব্জি, বাড়ির বাগানে নিজেই ফলাতে পারেন সহজে

নিজের বাড়িতে, ছাদে বা উঠোনে সহজেই কয়েকটি মরসুমি সব্জি ফলিয়ে নিতে পারেন। গ্রীষ্মের রোদে এমন কিছু সব্জি ফলানো যেতে পারে, যেগুলি গরম সহ্য করতে পারে এবং দ্রুত বাড়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ২০:২৭
Share:

বাড়িতেই ফলান সব্জি। ছবি: সংগৃহীত।

ঋতু বদলাচ্ছে। মরসুমি ফল ও সব্জিতে ভরে উঠেছে বাজার। আপনি কি নিজের বাগান নিয়ে শৌখিন? ফুলগাছের থেকেও সব্জি চাষ করতে পছন্দ করেন? তা হলে নিজের বাড়িতে, ছাদে বা উঠোনে সহজেই কয়েকটি মরসুমি সব্জি ফলিয়ে নিতে পারেন। গ্রীষ্মের রোদে এমন কিছু সব্জি ফলানো যেতে পারে, যেগুলি গরম সহ্য করতে পারে এবং দ্রুত বাড়ে। বাড়িতে অঢেল জায়গা না থাকলেও এই সব্জিগুলি সহজে চাষ করা যাবে। টবে চারা পুঁতে দিলেই হল।

Advertisement

গ্রীষ্মের বাগান ভরে উঠুক সবুজে। ছবি: সংগৃহীত

টম্যাটো: উচ্চ তাপমাত্রায় সহজেই ফলানো যেতে পারে টম্যাটো। তাই গরমের সময়ে এই সব্জির চারা অনেকেই বাড়ি নিয়ে আসেন। তার জন্য কেবল একটি টবের প্রয়োজন। মাঝারি থেকে বড় আকারের টব ব্যবহার করলে ভাল। সূর্যালোক, জল এবং অল্প যত্নআত্তি পেলেই টবে ত়়ড়ত়ড়িয়ে বাড়বে টম্যাটো গাছ। চারা রোপণের পর টবটি এমন জায়গায় রাখুন, যেখানে সকালে রোদ পাবে, কিন্তু দুপুরের প্রখর রোদ থেকে কিছুটা আড়ালে থাকবে।

ঢেঁড়স: গ্রীষ্মকালে টবে ঢেঁড়স চাষ করা বেশ সহজ। কারণ, এই গাছ প্রচুর রোদ পছন্দ করে। সঠিক ভাবে যত্ন নিলে অল্প জায়গাতেই প্রচুর ঢেঁড়স পাওয়া সম্ভব। আলো ও জলের জোগানের পাশাপাশি মাঝে মধ্যে সারও দিতে হবে এই গাছে।

Advertisement

কাঁচালঙ্কা: গ্রীষ্মে টবে কাঁচালঙ্কা চাষ করতে পারেন। কারণ, এই সময়ে গাছের বৃদ্ধি দ্রুত হয়। সঠিক পদ্ধতিতে যত্ন নিলে বাড়ির টবেই প্রচুর কাঁচালঙ্কা পাওয়া সম্ভব। ছোট টবেও ফুলেফেঁপে উঠবে এই গাছ।

বেগুন: এই সময়ে সঠিক পরিচর্যা পেলে বেগুন গাছে প্রচুর ফলন পাওয়া যায়। টব বা টবের বাইরেও বেগুন চাষ করা যায়। গরমের সময়ে সবুজ থেকে বেগনি রঙের বেগুনে ভরে উঠতে পারে আপনার বাগান।

Advertisement

কারিপাতা: ছিদ্রযুক্ত ও সহজে জল নিষ্কাশন হয় এমন একটি টব ব্যবহার করে কারিপাতা ফলাতে পারেন গরমের সময়ে। মাটি, সার, পর্যাপ্ত সূর্যালোক এবং জলের জোগান থাকলেই বাড়িতে কারিপাতা ফলবে।

এই ৫টি শাকসব্জির মধ্যে নিজের পছন্দ মতো বেছে নিয়ে নিজের বাড়িতে ফলাতে পারেন গরমের সময়ে। পেশাদারের সাহায্য ছাড়াই টবে চারা রোপণ করে চাষ করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement