kitchen hacks

৫ মিনিটে চিমনির ফিল্টারগুলি একেবারে ঝকঝকে হবে! ঘষাঘষির ঝামেলা ছাড়াই হবে মুশকিল আসান

চিমনি খুব ভাল করে পরিষ্কারের জন্য পেশাদারদের সাহায্য নেওয়া হয়। তবে দু-তিন দিন অন্তর যদি সেটি বাইরে থেকে পরিষ্কার রাখা যায়, তা হলে পেশাদারদের ডেকে খুব ঘন ঘন চিমনি পরিষ্কারের দরকার পড়ে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ২১:০২
Share:

চিমনির ফিল্টার পরিষ্কার করার সহজ টোটকা। ছবি: সংগৃহীত।

চিমনির ফিল্টার পরিষ্কার করা সময়সাপেক্ষ এবং ঝক্কির বলে মনে হয়? কাজ সহজ হতে পারে সঠিক কৌশল জানলে। চিমনি খুব ভাল করে পরিষ্কারের জন্য পেশাদারদের সাহায্য নেওয়া হয়। তবে দু-তিন দিন অন্তর যদি সেটি বাইরে থেকে পরিষ্কার রাখা যায়, তা হলে পেশাদারদের ডেকে খুব ঘন ঘন চিমনি পরিষ্কারের দরকার পড়ে না।

Advertisement

চিমনির ফিল্টারের তেলচিটে ভাব তুলতে গিয়ে কালঘাম ছুটে যায়। রকমারি সংস্থার সাবান ব্যবহার করেও কোনও লাভ হয় না। চিমনির অংশবিশেষ সাবানজলে ডুবিয়ে রাখলে বা সাবান দিয়ে পরিষ্কার করলে তেল ওঠে বটে, তবে খুব ভাল করে নয়। তেলচিটে ভাব রয়ে যায়। তা হলে উপায়?

চিমনির পরিষ্কারের ক্ষেত্রে দারুণ কাজে আসতে পারে কস্টিক সোডা। দামও খুব বেশি নয়। প্রথমে ফিল্টারগুলি খুলে নিয়ে তার উপর কস্টিক সোডা ছড়িয়ে রাখুন মিনিট পাঁচেক। এ বার বড় একটি পাত্রে গরম জল নিয়ে তার ভিতরে ফিল্টারগুলি ডুবিয়ে রাখলেই তেল ছাড়তে শুরু করবে। তার পর সেগুলি তুলে জলে ভাল করে ধুয়ে নিলেই একেবারে চকচকে হয়ে যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement