Roti Making on Induction

হেঁশেলে গ্যাসের টান, এ দিকে রোজ রুটি চাই-ই চাই! আগুন ছাড়াই তৈরি করুন রাতের খাবার

কোনও কোনও খাবার একেবারেই গ্যাসের আগুনে রেঁধে অভ্যাস। যেমন, রুটি সেঁকা। কিন্তু ইনডাকশনেও রুটি বানানো সম্ভব। কী ভাবে বানাবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ২১:০৮
Share:

আগুন ছাড়াই রুটি বানান ঘরে। ছবি: এআই সহায়তায় প্রণীত।

রান্নার গ্যাসের সরবরাহ কমেছে। কোথাও কোথাও আবার অতিরিক্ত দামে এলপিজি বিক্রি হচ্ছে বলেও অভিযোগ। জ্বালানি বাঁচানোর জন্য অনেকেই বিকল্পের পথে হাঁটছেন। কেউ মাইক্রোওয়েভ অভেনের ব্যবহার বাড়িয়েছেন, কেউ বা ইলেকট্রিক কুকারের। কেউ কেউ ইনডাকশন কিনেছেন, কেউ বা ইনফ্রারেড। সমস্যা হল, কোনও কোনও খাবার একেবারেই গ্যাসের আগুনে রেঁধে অভ্যাস। যেমন, রুটি সেঁকা। কিন্তু ইনডাকশনেও রুটি বানানো সম্ভব। আগুনে সেঁকার মতো স্বাদ না হলেও খেতে মন্দ হবে না।

Advertisement

আগুন ছাড়া রুটি বানানোর পন্থা। ছবি: সংগৃহীত

ভারতের ঘরে ঘরে অন্তত এক বেলা করে রুটি বানানো হয়। আবার দু’বেলা করেও রুটি খাওয়া হয় কোনও কোনও বাড়িতে। সে ক্ষেত্রে আগুন না থাকলে কি রুটি খাওয়ার অভ্যাসে তালা বন্ধ করবেন? তার চেয়ে বরং জেনে নিন, কী ভাবে আগুন ছাড়াই রুটি বানানো যায় ঘরে। তার জন্য মেনে চলতে হবে সহজ কয়েকটি ধাপ—

১. কাস্ট আয়রন বা ভারী তলাযুক্ত স্টেনলেস স্টিলের তাওয়া ব্যবহার করুন। সাধারণ নন-স্টিক তাওয়ায় রুটি ভাল হবে না।

Advertisement

২. রুটির জন্য আটা মেখে, লেচি বেলে তার পর তা তাওয়ার উপর রাখুন। ইনডাকশনের তাপমাত্রা মাঝারি রাখতে হবে।

৩. অল্প অল্প ফুলকো উঠবে এবং হালকা বাদামি রং ধরবে কয়েকটি জায়গায়।

৪. সঙ্গে সঙ্গে লেচিটি উল্টে দিন। যেন একই ভাবে ফুলকো ওঠে ও বাদামি রং ধরে।

৫. নরম কাপড় দিয়ে রুটির ধারগুলি ও মাঝখানে অল্প অল্প চেপে ধরুন। তাতে রুটি ফুলবে ভাল।

৬. একই ভাবে উল্টো দিকটিও কাপড় দিয়ে চেপে চেপে রুটি ফুলিয়ে নিন। সমস্ত রুটিই এ ভাবে বানিয়ে নিতে পারবেন। দরকার পড়বে না আগুনের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement