Grapes Cleaning Tips

জলে ধুয়েই আঙুর খাচ্ছেন? ফলের গায়ে লেগে থাকা রাসায়নিক পরিষ্কারে কোন ধাপ জরুরি?

অনেকেই বাটিতে জল নিয়ে আঙুর হাত দিয়ে হালকা রগড়ে ধোয়ার পরে তা খেয়ে নেন। এতে কিন্তু ক্ষতিকর কীটনাশক পুরোপুরি পরিষ্কার হয় না। আঙুরের খোসা ছাড়ানোর উপায় নেই।তা হলে কী ভাবে ফলটি ধোবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৮
Share:

আঙুর পরিষ্কার করবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।

আঙুর বা যে কোনও ফলই ধুয়ে খেতে বলেন চিকিৎসকেরা। কারণ, ফলের গায়ে যেমন ধুলো-ময়লা থাকে, তেমনই চাষের সময় ব্যবহৃত কীটনাশক স্প্রে-ও ফলে লেগে থাকে। যা পেটে গেলেই বিপদ।

Advertisement

কিন্তু আঙুর কী ভাবে ধোবেন? অনেকেই বাটিতে জল নিয়ে আঙুর হাত দিয়ে হালকা রগড়ে ধোয়ার পরে তা খেয়ে নেন। এতে কিন্তু ক্ষতিকর কীটনাশক পুরোপুরি পরিষ্কার হয় না। আঙুরের খোসা ছাড়ানোর উপায় নেই। এই ফলের খোসা এমনিতেই পাতলা। ফলে রাসায়নিক এই পাতলা খোসা দিয়ে দ্রুত প্রবেশ করতে পারে। তা ছাড়া, আঙুর গাছে পোকামাকড়ের আক্রমণ বেশি হয় বলে এতে কীটনাশক প্রয়োগের মাত্রাও বেশি হয়। সেই কারণেই আঙুর খুব ভাল করে ধোয়া প্রয়োজন। এমনকি, আঙুর না ধুয়ে ফ্রিজে তুলে রাখাও ঠিক নয়। কী ভাবে ধাপে ধাপে এটি পরিষ্কার করবেন?

১। ছিদ্রযুক্ত থালা বা বাটিতে আঙুর রেখে কলের জলে ভাল করে ধুয়ে নিন। হাত দিয়ে রগড়ে নিন। এতে ধুলো-ময়লা লেগে থাকলে পরিষ্কার হয়ে যাবে।

Advertisement

২। এক লিটার জলে ১ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। সেই জলে আঙুর ভিজিয়ে রাখুন ১০-১৫ মিনিট। বেকিং সোডায় থাকে সোডিয়াম বাইকার্বনেট, যা কীটনাশক পরিষ্কার করতে সাহায্য করে।

৩। বেকিং সোডা ব্যবহার করতে না চাইলে তিন ভাগ জলের সঙ্গে এক ভাগ সাদা ভিনিগার মিশিয়ে, তার মধ্যে খানিক ক্ষণ আঙুরগুলো ভিজিয়ে রাখুন। কোনও পোকামাকড় বা জীবাণু থাকলে তা নষ্ট হয়ে যাবে।

৪। এর পরে আবার আঙুর জল দিয়ে ধুয়ে পরিষ্কার সুতির কাপড়ে রেখে হাওয়ায় শুকিয়ে নিতে হবে। বিশেষত ফ্রিজে রাখতে হলে আঙুর শুকিয়ে রাখাই ভাল, এতে এর স্থায়িত্ব বাড়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement