Teacher

Teacher Scandal: নাবালককে দিচ্ছিলেন যৌন মিলনের পাঠ! অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে

গোটা ঘটনা সামনে আসতেই সমালোচনা শুরু হয়েছে স্কুল নিয়ে। চাপের মুখে দায় ঝেরে ফেলার চেষ্টা করেছে কর্তৃপক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মে ২০২২ ১৩:৩২
Share:

অভিযুক্ত মহিলা ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন ছবি: সংগৃহীত

নাবালককে ‘যৌন মিলনে উদ্বুদ্ধ’ করার অভিযোগ উঠল পেশায় শিক্ষিকা এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ অস্ট্রেলিয়ার পোর্ট অগাস্টায়। এমি সিঙ্গেলটন নামক অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হলেও ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন তিনি।

Advertisement

অভিযুক্ত এমি সিঙ্গেলটন ছবি: সংগৃহীত

২৮ বছর বয়সি ওই মহিলা গত বছরের ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ। এ দিন পোর্ট অগাস্টা ম্যাজিষ্ট্রেট কোর্টে হাজির করা হয় অভিযুক্তকে। শিশু সংক্রান্ত কোনও বিষয়ের সঙ্গে যুক্ত না থাকার শর্তে জামিন পেয়ে গিয়েছেন এমি। তথ্য প্রমাণ জোগাড় করার জন্য প্রশাসনকে ১২ সপ্তাহ সময় দিয়েছেন বিচারপতি।

গোটা ঘটনা সামনে আসতেই সমালোচনা শুরু হয়েছে স্কুল কর্তৃপক্ষকে নিয়ে। চাপের মুখে ‘স্কুলের কোনও ছাত্রের সঙ্গে এমন কোনও ঘটনা ঘটেনি’ বলে দায় ঝেরে ফেলার চেষ্টা করেছে পোর্ট অগাস্টা ওয়েস্ট প্রাইমারি স্কুল নামক ওই বিদ্যালয়। অভিভাবকদের উদ্দেশে লেখা চিঠিতে স্কুলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এমি স্থায়ী শিক্ষিকা ছিলেন না। ২০২০ সালের জুলাই মাসে অন্য এক জন শিক্ষকের জায়গায় অস্থায়ী শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। শিক্ষিকা হিসেবে তিনি শুধু এক দিন ছাত্রছাত্রীদের পড়িয়েছেন বলেও দাবি স্কুলের অধ্যক্ষের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement