Awesome

আপনাকে দেখে মুগ্ধ কি সে? বুঝবেন কী ভাবে

খেয়াল করুন কথায় কথায় তিনি আপনার প্রশংসা করেন কি না। কাউকে নিয়ে অতিরিক্ত মুগ্ধ হলে তেমনই হয়ে থাকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ২২:৪০
Share:

আপনার কোনও কাজ নিয়েই প্রশ্ন তোলেন না তিনি? তবে এটিও একটি ইঙ্গিত। ফাইল চিত্র

কারও পছন্দের পাত্র হয়ে উঠলে ভাল লাগে সকলেরই। তিনি যখন আপনার কথা-কাজ সব নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন, তখন আত্মবিশ্বাসও বাড়ে। আপনারও হয়তো তাঁকে একটু বেশি ভাল লাগতে শুরু করে। কিন্তু এমনও তো অনেকে আছেন, যাঁরা কথায় প্রকাশ করেন না নিজেদের মুগ্ধতা। তাঁদের মন বুঝবেন কী ভাবে? বিশেষ করে যদি আপনার তাঁকে ভাল লাগে, তবে তো বুঝতে ইচ্ছাই করবে সে কথা।

Advertisement

এমন ক্ষেত্রে কাজে লাগুক চেনা কিছু উপায়। যেমন—

খেয়াল করুন কথায় কথায় তিনি আপনার প্রশংসা করেন কি না। কাউকে নিয়ে অতিরিক্ত মুগ্ধ হলে তেমনই হয়ে থাকে। সাজগোজ থেকে কথা, সবের প্রশংসাই করে ফেলেন সেই ব্যক্তি।

Advertisement

আপনার কোনও কাজ নিয়েই প্রশ্ন তোলেন না তিনি? তবে এটিও একটি ইঙ্গিত। কখনও কারও সব কাজ পছন্দের হতে পারে না, অতি মুগ্ধতা না থাকলে।

আর একটি বিষয়ের দিকে অবশ্যই নজর দিন। দেখুন, সব সময়েই তিনি আপনার মতো হওয়ার চেষ্টা করছেন কি না। আপনার মতো সাজগোজ, চলাফেরা করছেন কি? যেমন কাজ আপনি করতে ভালবাসেন, তিনি তাতে উৎসাহ দেখাচ্ছেন কি?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement