Potato snacks recipe

আলু দিয়ে তৈরি মুচমুচে বড়া ‘পোট্যাটো ডোনাট’, চায়ের আড্ডায় কামড় দিলেই মন ভাল করে দেবে

আমেরিকান ময়দার মিষ্টি ডোনাট এ দেশেও জনপ্রিয়, এটি তারই আদলে তৈরি। তবে স্বাদ মিষ্টি নয় নোনতা। তা ছাড়া ময়দার বদলে এতে পড়বে আলু এবং সুজি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৯
Share:

ছবি : সংগৃহীত।

দেখতে মেদুবড়ার মতো, বাঙালির আলুর চপের সঙ্গে সামান্য মিল রয়েছে রান্নার পদ্ধতিতেও। কিন্তু রান্নাটি মেদু বড়া নয়। এটি ভাজতে বেসনও লাগে না। মুচমুচে এই খাবারের নাম পোট্যাটো ডোনাট।

Advertisement

আমেরিকান ময়দার মিষ্টি ডোনাট এ দেশেও জনপ্রিয়, এটি তারই আদলে তৈরি। তবে স্বাদ মিষ্টি নয় নোনতা। তা ছাড়া ময়দার বদলে এতে পড়বে আলু এবং সুজি। যেকোনও দিনের সান্ধ্য আড্ডায় এ খাবার সঙ্গী হতে পারে চায়ের।

উপকরণ:

Advertisement

​১ কাপ সুজি

১ কাপ চটকানো ​সেদ্ধ আলু

দেড় টেবিল চামচ সাদা তিল

​৪-৫টি কাঁচা লঙ্কা কুচি

​সামান্য পুদিনা পাতা বা ধনে পাতা কুচি

১ চা চামচ চিলি ফ্লেক্স ​

১ চা চামচ গোটা জিরে

​১/২ চা চামচ হলুদ গুঁড়ো

১ চা চামচ ধনে গুঁড়ো

১/২ চা চামচ জিরা গুঁড়ো

​পরিমাণ মতো নুন

১ গ্লাস জল

রান্নার প্রয়োজন মতো তেল

প্রণালী:

​প্রথমে কড়াইতে অল্প তেল দিয়ে তাতে আলু, সুজি আর জল ছাড়া সমস্ত মশলা দিয়ে দিন হালকা করে কষিয়ে নিন।

মসলা সামান্য ভেজে নিয়ে ১ গ্লাস জল দিয়ে দিন। জল ফুটে উঠলে এতে ১ কাপ সুজি এবং ১ কাপ আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিন। এরপর ভালো করে নেড়েচেড়ে সব উপকরণ মিশিয়ে একটি মণ্ড বা ডো তৈরি করে নিন।

মণ্ডটি কিছুটা ঠাণ্ডা হলে হাতের তালুতে অল্প তেল মাখিয়ে নিন। এরপর অল্প অল্প করে মিশ্রণ হাতে নিয়ে ছোট ছোট বল তৈরি করুন। হাতের তালুর চাপে চ্যাপ্টা করে নিয়ে মাঝে একটি গর্ত করে দিন। বিষয়টা খানিকটা ডোনাট বা মেদু বড়ার মতো দেখতে হবে।

এ বার কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করুন। গরম তেলে বড়া গুলো দিয়ে মাঝারি আঁচে মুচমুচে করে ভেজে নিন। ভাজা বড়া পছন্দমতো সস বা ধনেপাতার চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন। ​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement