Dessert Recipe

১ মিনিটেই বানিয়ে ফেলুন ব্রাউনি! কোন নিয়ম মানলে হবে রেস্তরাঁর মতো, শেখালেন রন্ধনশিল্পী কুণাল

খাওয়ার পরে একটু মিষ্টিমুখ না করলেই নয়। মাইক্রোওয়েভে ১ মিনিটেই কী ভাবে ব্রাউনি বানানো যায়, শিখিয়ে দিলেন রন্ধনশিল্পী কুণাল কপূর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ২০:৩২
Share:

ব্রাউনি বানাতে সময় লাগবে মাত্র ১ মিনিট, টিপ্‌স দিলেন রন্ধনশিল্পী কুণাল কপূর। ছবি: সংগৃহীত।

গ্যাস নিয়ে চারদিকে উদ্বেগের মাঝে কী ভাবে গ্যাসের ব্যবহার না করেই চটজলদি রান্না করা যায়, সেই প‌থই খুঁজছেন মানুষ। এই পরিস্থিতে মাইক্রোওয়েভ, ইন্ডাকশনে বানিয়ে ফেলা যায়, এমন পদই বেশি হচ্ছে বাড়িতে বাড়়িতে। খাওয়ার পরে একটু মিষ্টিমুখ না করলেই নয়। মাইক্রোওয়েভে ১ মিনিটেই কী ভাবে ব্রাউনি বানানো যায়, শিখিয়ে দিলেন রন্ধনশিল্পী কুণাল কপূর।

Advertisement

উপকরণ:

৩০ গ্রাম ডার্ক চকোলেট

Advertisement

দেড় টেবিল চামচ মাখন

দেড় টেবিল চামচ গুঁড়ো চিনি

সাড়ে ৪ টেবিল চামচ ময়দা

২ টেবিল চামচ দুধ

আধ চা চামচ ভ্যানিলা এসেন্স

১ মুঠো আখরোটকুচি (শুকনো তাওয়ায় ভেজে রাখা)

১ মুঠো চকোলেট চিপ্‌স

প্রণালী:

ডার্ক চকোলেট ছোট ছোট টুকরো করে কেটে মাইক্রোওয়েভে ১৫ সেকেন্ডের জন্য রেখে গলিয়ে নিন। এ বার সেই মিশ্রণে একে একে চিনির গুঁড়ো, গরম দুধ, ময়দা আর চকো চিপ্‌স ভাল করে মিশিয়ে নিন। এ বার একটি বেকিং ট্রে-তে বাটার পেপার রেখে তার উপর মিশ্রণটি ঢেলে উপর থেকে ছড়িয়ে দিন আখরোটকুচি আর চকো চিপ‌্স ছড়িয়ে ধিন। তার পর প্রি হিটেড ওভেনে হাই পাওয়ার মোডে ঠিক ৭৫ সেকেন্ড মাইক্রোওয়েভ করে নিলেই তৈরি হয়ে যাবে চকো ব্রাউনি। মাঝে ছুড়ি ঢুকিয়ে পরখ করে নিন ভিতর অবধি বেক হয়েছে কি না। একটু নরম মনে হলে আরও ১৫ সেকেন্ড বেক করে নিতে হবে। সঙ্গে ভ্যানিলা আইসক্রিম থাকলে আর কী বা চাই!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement