চেনা স্বাদে আসুক বদল! তরকারি, শাকে খেয়েছেন, কাঁঠালের বীজ দিয়েই রান্না হোক মটর ডাল

কাঁঠাল বীজ দিয়ে শাক কিংবা তরকারি খেয়েছেন? তা দিয়ে যে কোনও ডালও বানানো যায়। কী ভাবে রাঁধবেন মটর ডাল?

Advertisement
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১১:৩১
Share:

মিষ্টি কাঁঠাল যেমন মিলছে, তেমনই বাজারে মিলছে কাঁঠালের বীজও। সেই বীজ দিয়ে তরকারি, কুমড়ো শাক, ভর্তা—হরেক রকম রান্নাই হয়। একবার কাঁঠাল বীজের ডাল খেয়েও দেখতে পারেন। স্বাদ হবে অন্য রকম।

Advertisement

উপকরণ

এক কাপ মটর ডাল

Advertisement

একমুঠো কাঁঠালের বীজ

১ চা-চামচ হলুদ

১ চা-চামচ জিরে

২-৩টি শুকনো লঙ্কা

আধ চা-চামচ হিং

স্বাদমতো নুন, চিনি

সর্ষের তেল

প্রণালী: কাঁঠালের বীজের উপরের শক্ত খোলা ছাড়িয়ে নুন-হলুদ দিয়ে সেদ্ধ করে নিন। বেশ কিছুটা কাঁঠালবীজ মিক্সারে ঘুরিয়ে নিন। কিছু সেদ্ধ কাঁঠালবীজ কুচিয়ে রাখুন।

ভিজিয়ে রাখা মটর ডালও নুন দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিন। ডালে খুব বেশি জল দেওয়ার দরকার নেই।

কড়াইয়ে তেল গরম হলে দিয়ে দিন জিরে, শুকনোলঙ্কা এবং হিং ফোড়ন। মিক্সারে ঘুরিয়ে নেওয়া কাঁঠালবীজ দিয়ে হালকা নাড়াচাড়া করে নিন। যোগ করুন সেদ্ধ মটর ডাল, সেদ্ধ কাঁঠাল বীজের টুকরো। ভাল করে সেদ্ধ হতে দিন। ডাল কাঁটা দিয়ে ঘেঁটে দিন। দরকার হলে একটু গরম জল যোগ করা যেতে পারে। স্বাদের জন্য সামান্য চিনিও দেওয়া যায়। ডাল ফুটে গেলে নামিয়ে নিন, ছড়িয়ে দিন ঘি।

রুটি, পরোটার সঙ্গে মটর ডাল খাওয়া যাবে। তবে ভাতের সঙ্গে খেতে চাইলে মটর ডাল একটু পাতলা করে নেওয়াই ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement