Manchester United

ম্যাঞ্চেস্টার ডার্বি ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২০ ০৫:৫১
Share:

পরিস্থিতি সামলাচ্ছে পুলিশ।—ছবি এপি।

খারাপ খেলেও ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে নেমানইয়া মাতিচের গোলে ডার্বি জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

Advertisement

ম্যাঞ্চেস্টার ডার্বি ঘিরে নাটকও কম হল না এতিহাদ স্টেডিয়ামের গ্যালারিতে। দু’দলের সমর্থকেরা পরস্পরকে চেয়ার ছুড়েছেন। স্লোগান-যুদ্ধও ছিল। কিন্তু সব ছাপিয়ে গিয়েছে একটি বিতর্কিত ঘটনায়। মিউনিখের সেই অভিশপ্ত বিমান দুর্ঘটনার অভিনয় করে ম্যান ইউ সমর্থকদের কটাক্ষ করেন ম্যান সিটি সমর্থকেরা। ১৯৫৮-তে মিউনিখ-রাইম বিমানবন্দরে দুর্ঘটনায় মৃত্যু হয় আট ম্যান ইউ ফুটবলারের। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

গুয়ার্দিওলা এবং সোলসারও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। পেপের প্রতিক্রিয়া, ‘‘যা হয়েছে তা মোটেই ভাল কিছু নয়।’’ পেপকে সমর্থন করে সোলসার বলেন, ‘‘ফুটবল নিছক খেলাই। যা উপভোগ করার বাইরে অন্য কিছু থাকতে পারে না। মাঠের বাইরে যে জঘন্য ব্যাপার হচ্ছে, তা এখনই নির্মূল করতে হবে।’’

Advertisement

বুধবার ইএফএল কাপের এই ফিরতি সেমিফাইনালে জয়সূচক গোল করেও হাসি নেই মাতিচের মুখে। ৭৬ মিনিটে রেফারি তাঁকে লাল কার্ড দেখান। তা ছাড়া, এই প্রতিযোগিতার ফাইনালে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে সেই ম্যান সিটিই। কারণ, সেমিফাইনালের প্রথম লেগে ম্যান সিটি ৩-১ জিতেছিল। তাই দুই ম্যাচ মিলিয়ে (৩-২) ফাইনালে উঠলেন আগুয়েরোরাই।

এ দিকে, ম্যান ইউ সই করাল পর্তুগালের তারকা মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেসকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement