টুকরো খবর

আইএসএলের টিম পুণে সিটির কোচ হলেন ম্যাঞ্চেস্টার সিটির কোচিং টিমের প্রভাবশালী সদস্য ডেভিড প্ল্যাট। ২০১০-’১৩ তিনি সিটির সঙ্গে যুক্ত ছিলেন।

Advertisement
শেষ আপডেট: ২৮ মে ২০১৫ ০৩:৩২
Share:

সিটির কোচ পুণেতে

Advertisement

আইএসএলের টিম পুণে সিটির কোচ হলেন ম্যাঞ্চেস্টার সিটির কোচিং টিমের প্রভাবশালী সদস্য ডেভিড প্ল্যাট। ২০১০-’১৩ তিনি সিটির সঙ্গে যুক্ত ছিলেন। অনূর্ধ্ব ২১ ইংল্যান্ডের জাতীয় দলে কোচিংও করিয়েছেন। ১৯৯০ বিশ্বকাপ টিমের সদস্য আর্সেনাল, জুভেন্তাস, অ্যাস্টন ভিলায় খেলেছেন। গত বছর ইতালির ফ্র্যাঙ্কো কলোম্বার কোচিংয়ে ছয়ে শেষ করে পুণে। এ দিকে এফসি গোয়া তাদের চেক প্রজাতন্ত্রের কিপার ইয়ান সেডাকে ছেড়ে দিল। যিনি গত বছর সোনার গ্লাভস পেয়েছিলেন।

Advertisement

রোমিও বাদ

আটলেটিকো পারানায়েন্স জার্সিতে একটি ম্যাচে মাত্র ২১ মিনিট খেলা রোমিও ফার্নান্ডেজকে ছেড়ে দিল ব্রাজিলীয় ক্লাব। ক্লাব সূত্রের খবর, রোমিও নাকি নিজেই দেশে ফিরে এসেছেন। প্রাক-বিশ্বকাপ ম্যাচ খেলতে। তবে জাতীয় কোচ স্টিভন কনস্ট্যানটাইনের প্রাক বিশ্বকাপ ম্যাচের জন্য ঘোষিত টিমে জায়গা পাননি গোয়ান ফুটবলার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement