Pat Cummins

‘কোয়রান্টিন পার্টনার হিসাবে সবচেয়ে অপছন্দ ডেভিড ওয়ার্নার, আর পছন্দ...’

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল কামিন্সের। নিলামে তাঁকে বিপুল টাকায় নিয়েছিল শাহরুখ খানের দল। কিন্তু আইপিএলের ভবিষ্যৎ অনিশ্চিত এখন। কামিন্স অবশ্য আশাবাদী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২০ ১৬:২৫
Share:

ওয়ার্নারকে সঙ্গী চাইছেন না কামিন্স। —ফাইল ছবি।

যদি করোনায় আক্রান্ত হিসেবে কোয়রান্টিনে যেতে হয়, তবে পার্টনার হিসেবে কাকে পছন্দ, তা জানিয়ে দিলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার সেরা পেসার ও টেস্টের সহ-অধিনায়ক একইসঙ্গে এ-ও জানিয়ে দিয়েছেন যে, কাকে সঙ্গী হিসেবে একেবারেই চান না তিনি।

Advertisement

কামিন্সের সেই অপছন্দের সঙ্গীর নাম ডেভিড ওয়ার্নার। ফক্স স্পোর্টসে মজার সুরে কামিন্স বলেছেন, “কোয়রান্টিনে গেলে হয়তো ওয়ার্নারের সঙ্গেই থাকতে হবে। কিন্তু ওঁর এনার্জি অফুরন্ত। ও ঘুমোয় বলেই আমার মনে হয় না। ও হল এনার্জিতে ঠাসা একটা বল। নন-স্টপ।” এই কারণেই তিনি চাইছেন না ওয়ার্নারকে। তা হলে কাকে চাইছেন তিনি? কামিন্স বলেছেন, “জশ হ্যাজেলউড হল খুব ঠান্ডা একজন চরিত্র। ওকে একটা বিয়ার দাও, সাদামাটা খাওয়ার দাও, তাতেই খুশি হবে। তাই সঙ্গী হিসেবে চাইব ওকেই।”

আরও পড়ুন: পাঠান ভাইরা দিলেন ১০ হাজার কেজি চাল আর ৭০০ কেজি আলু​

Advertisement

আরও পড়ুন: চেয়ার দিয়ে নেট বানিয়ে উঠোনে টেনিস নাদালের​

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল কামিন্সের। নিলামে তাঁকে বিপুল টাকায় নিয়েছিল শাহরুখ খানের দল। কিন্তু আইপিএলের ভবিষ্যৎ অনিশ্চিত এখন। কামিন্স অবশ্য আশাবাদী। তিনি বলেছেন, “এখনও পর্যন্ত তো বাতিল হয়নি আইপিএল। দলের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা চাইছি, যেন আইপিএল হয়।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement